পদ্দোন্নতি
1. স্টাফদের পদোন্নতি নির্ভর করা হয় তাদের-
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব জামিল চৌধুরী একটি গার্মেন্টস ফ্যাক্টরির মানবসম্পদ ব্যবস্থাপক। তার প্রতিষ্ঠানে কোনো পদ শূন্য হলে তিনি শুধু সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিষ্ঠানের অভ্যন্তর হতেই উক্ত পদ পূরণ করেন। এতে তার কর্মী পেতে খুব একটা ঝামেলা পোহাতে হয় না। কিন্তু দেখা যায় এতে অনেক অযোগ্য কর্মীও নিয়োগ পেয়ে যাচ্ছে। সমস্যা সমাধানে তিনি শূন্যপদ পূরণে পত্রিকার বিজ্ঞপ্তি দিয়ে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেন। ফলে আগের চেয়ে তিনি যোগ্য ও দক্ষ কর্মী পাচ্ছেন।
মিসেস শাহানা একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের আগ্রহ ধরে রাখার জন্য তিনি নির্দিষ্ট সময় পর চাকরিকালের ওপর ভিত্তি করে তাদেরকে পদোন্নতি দিয়ে থাকেন। তিনি দেখেছেন পদোন্নতি দেওয়ার পরপরই প্রতিষ্ঠানে দক্ষ ও যোগ্য কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। তাই মিসেস শাহানা পদোন্নতির বিষয়টি নিয়ে ভাবছেন।
আসমা ও মরিয়ম দু'জন বান্ধবী। দু'জন সদ্য এম.বি.এ পাস করে চাকরি করছে। একই যোগ্যতাসম্পন্ন এবং তারা একই পদে একই প্রতিষ্ঠানে কর্মরত। আসমা ১লা জুলাই ২০১৫ সালে এবং মরিয়ম ১লা অক্টোবর ২০১৫ সালে কাজে যোগদান করেছিলেন। কর্তৃপক্ষ মরিয়মকে উচ্চ পদে পদোন্নতি দিয়েছে। সেই সাথে মরিয়মকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিশেষ তত্ত্বাবধানে প্রশিক্ষণের উদ্দেশ্যে কিছুদিনের জন্য ন্যস্ত
করা হয়েছে।
রুমানা একটি প্রতিষ্ঠানে কর্মরত। মেধাবী হওয়া সত্তে¡ও প্রতিষ্ঠানে কোনো পদ শূন্য না থাকায় তিনি অনেকদিন একই পদে কর্মরত আছেন। হঠাৎ একটি পদ শূন্য হওয়ায় ব্যবস্থাপনার সিদ্ধান্ত অনুযায়ী রুমানাকে উক্ত পদে নিয়োগ প্রদান করেন। নতুন নিয়োগের ফলে বেতন বৃদ্ধিসহ দামি গাড়ি ও সু-সজ্জিত বাসস্থান পাওয়ায় সমাজে তার স্থান, মর্যাদা, সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেয়েছে।