স্বামী-স্ত্রীর পারস্পারিক অধিকার ও কর্তব্য
1. স্ত্রীর মহর পরিশোধ করা-
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আফতাব উদ্দীন একজন নববিবাহিত যুবক। তিনি ইসলামের বিধান মেনে বিবাহ মজলিসে ধার্যকৃত নগদ অর্থ স্ত্রীকে প্রদান করেন। পক্ষান্তরে, তার বন্ধু আব্দুল লতিফ বিয়ের পর ব্যবসা করার জন শ্বশুরের নিকট এককালীন মূলধন দাবি করেন এবং এ বিষয়ে স্ত্রীকেও চাপ দিতে থাকেন।
জনাব কায়সার তার স্ত্রী মমতাজ বেগমের সাথে প্রায় ঝগড়া করেন। তিনি নিজে দামি ও সুন্দর পোশাক পরলেও স্ত্রীর ব্যাপারে যত্নশীল নন। পক্ষান্তরে, মমতাজ বেগম সাধ্যমত স্বামীর সেবা যত্ন করেন, তার আদেশ মান্য করে চলেন এবং সর্বদা তাকে খুশি রাখার চেষ্টা করেন।
জনাব আহসান তার পরিবারের প্রধান। পরিবারে তার স্ত্রী-সন্তান রয়েছে। অথচ বিয়ের পর থেকেই তিনি পরকীয়ায় আসক্ত। তার এ অনৈতিক কাজের কারণে সংসারে বিশৃঙ্খলা ও অশান্তি দেখা দিয়েছে। বিষয়টি জানার পর তার বন্ধু আসিফ বললো, নিজের পরিবারের প্রতি মনোযোগী হও। ইসলামি পরিবার মানুষের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা সংরক্ষণের মাধ্যম।
রফিক মিয়া একজন রিকশাচালক। একদিন এক যাত্রী তার ব্যাগটি রিকশায় রেখেই চালে যাচ্ছিল। রফিক মিয়া ঐ লোকটিকে ডেকে ব্যাগটি দিয়ে দিল। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ঘটনাটি জানালে তার স্ত্রী বললো, 'কী দরকার ছিল? ব্যাগটি বাড়িতে নিয়ে আসতে পারতা।' রফিক মিয়া উত্তরে বললো, 'হারাম খাওয়ার মধ্যে লাভের চেয়ে ক্ষতি বেশি।'