বিমা ব্যবসার মূলনীতিসমূহ
1. স্থলাভিষিক্ততার নীতি
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মি. আকাশ একজন কাপড় ব্যবসায়ী। তিনি তার পণ্যের গুদাম বিমা করেছেন। চুক্তিপত্রে গুদামে রক্ষিত পণ্যের সঠিক পরিমাণ উল্লেখ না করায় বিমা কোম্পানি তার চুক্তি বাতিল করেছে। তিনি অন্য একটি বিমা কোম্পানির সাথে উক্ত বিষয়ে নিজ নামে বিমাচুক্তি করতে চাইলে কোম্পানি তাতে সম্মত হয়নি।
কোন নীতির উপস্থিতি থাকলে মি. আকাশের দ্বিতীয় চুক্তিটিতে বিমা কোম্পানি রাজি হতো?
জনাব R কাপড় বোঝাই করার শর্তে জাহাজ কোম্পানির সাথে একটি বিমা চুক্তি করলেন। পথিমধ্যে জাহাজটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে, দেখা যায় জাহাজটিতে সিমেন্ট বোঝাই করা হয়েছিল।
উদ্দীপকে জনাব R বিমার কোন নীতিটি লঙ্ঘন করেছে ?
তুলি তার প্রবাসী বোন মিলির বাড়ি নিজ নামে বিমা করতে চাইলে বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে। পরে মিলির নামে বিমা করানো হয়। কিছুদিন পরে বাড়িটি একদিকে হেলে পড়লে বিমা কোম্পানি তদন্ত করে জানতে পারে যে ত্রুটিপূর্ণ নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে।
মি. শাহীন তার মালিকানাধীন গুদামঘরটি শাপলা ট্রেডার্স-এর নিকট ভাড়া দেয়। শাপলা ট্রেডার্স গুদামে ব্যবসায়িক মালামাল রাখে এবং একটি বিমা কোম্পানির সাথে আগুনে বিনষ্ট হওয়ার ঝুঁকির বিপক্ষে একটি বিমাচুক্তি সম্পাদন করে। জানা গেছে যে, মি. শাহীন গুদামে রক্ষিত মালামালের জন্য বিমাচুক্তি সম্পাদন করতে গেলে কোম্পানি অস্বীকৃতি জানায়। একদিন গুদামঘরে আগুন লেগে মালামাল পুড়ে ছাই হয়ে যায় এবং বিমা কোম্পানি চুক্তি মোতাবেক যাবতীয় ক্ষতিপূরণ প্রদান করে। পরবর্তীতে দেখা গেল পুড়ে যাওয়া মালামালের ধ্বংসস্তূপের নিচে কিছু আংশিক ভালো মাল রয়েছে, যা একজন ব্যবসায়ী ৫০ হাজার টাকায় ক্রয়ে সম্মত আছেন ৷