স্থায়ী ও চলতি মূলধনের পার্থক্য
1. স্থির সম্পদ ক্রয়ে ব্যবহৃত মূলধনকে কী ধরনের মূলধন বলে?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
করিম সাহেবের চাকরির পাশাপাশি কৃষি খামার আছে। তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করে ৮০ লক্ষ টাকা অবসর সুবিধা পান। এ টাকার মধ্যে ১০ লক্ষ টাকা পারিবারিক ব্যয়ের জন্য রাখেন। ১৫: লক্ষ টাকায় একটি বাড়ি তৈরি করেন। ২০ লক্ষ টাকায় একটি কাপড়ের দোকান ক্রয় করেন। দোকানে বিক্রয়ের জন্য ১০ লক্ষ টাকার কাপড় ক্রয় করেন। অবশিষ্ট টাকায় তিনি একটি পুকুর ক্রয় করেন। কৃষি খামার বিক্রয় করে ভাড়ায় খাটানোর জন্য তিনি একটি ট্রাক্টর ক্রয় করেন।
সফিক সাহেব একটি গার্মেন্টস কারখানার মালিক। তিনি প্রাথমিক মূলধন ১০,০০,০০০ টাকা নিয়ে উৎপাদন কাজ শুরু করেন। কাঁচামাল ক্রয়ের জন্য ১,০০,০০০ টাকা এবং অবচয় বাবদ ৫০,০০০ টাকা ব্যয় করেন। সম্প্রতি সরকার সুতা আমদানির ওপর শুল্ক হ্রাস, সুদের হার হ্রাস, কর অবকাশ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির মতো পদক্ষেপ গ্রহণ করায় সফিক সাহেব তাঁর মূলধনের পরিমাণ বৃদ্ধিতে উৎসাহিত হলেন ।
জনাব ছাবের একটি আইসক্রিম ফ্যাক্টরির মালিক। তিনি প্রতি মাসে কারখানার বাড়ি ভাড়া বাবদ ১৫,০০০ টাকা, বিদ্যুৎ বিল বাবদ ৫,০০০ টাকা এবং মেশিন মেরামত খরচ বাবদ ২,০০০ টাকা ব্যয় করেন। এছাড়া কাঁচামাল ক্রয়ের জন্য ৫০,০০০ টাকা এবং শ্রমিকের মজুরি বাবদ ২০,০০০ টাকা প্রতি মাসে ব্যয় করেন। কিন্তু গত ৫ বছর যাবত তার প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য মুনাফা অর্জন করতে পারেনি। সম্প্রতি তিনি জানতে পারলেন রাজশাহীতে আমের জুসের কাঁচামাল সহজলভ্য এবং উৎপাদন ব্যয় কম। তাই তিনি আইসক্রিম ফ্যাক্টরি বন্ধ করে আমের জুস উৎপাদন কারখানা স্থাপন করেন। এখন তার কারখানায় উৎপাদিত আমের জুস বিদেশে রপ্তানি হচ্ছে।