লাভ লোকসান আবন্টন হিসাব
1.
স্বপন, শোভন ও সুমি একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তাদের লাভ-লোকসানের অনুপাত যথাক্রমে , । ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে অংশীদারদের মূলধনের পরিমাণ ছিল : স্বপন ১,৮০,০০০ টাকা, শোভন ১,৬০,০০০ টাকা এবং সুমি ১,৪০,০০০ টাকা। স্বপন এবং সুমি তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য কারবার হতে যথাক্রমে ২,০০০ টাকা এবং ১,৫০০ টাকা করে মাসিক বেতন পাবেন। প্রত্যেক মাসের প্রথম তারিখে অংশীদারগণ কারবার হতে যথাক্রমে ১,২০০ টাকা, ৮০০ টাকা এবং ৬০০ টাকা করে নগদ উত্তোলন করেছেন। মূলধন ও উত্তোলনের ওপর বার্ষিক ৫% সুদ ধার্য করতে হবে। বছরের মাঝামাঝি সময়ে শোভন ২০,০০০ টাকা ঋণস্বরূপ কারবারে প্রদান করেন। স্বপন, শোভনকে এ মর্মে নিশ্চয়তা প্রদান করেছিলেন যে, শোভন তার মূলধনের সুদ এবং ঋণের সুদ ছাড়াও লাভের অংশ বাবদ বছরে কমপক্ষে ২৫,০০০ টাকা পাবেন। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের নিট মুনাফা হয়েছিল ১,৩৫,০০০ টাকা।
অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় কর।
অংশীদারদের লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর।
২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য স্বপন এবং সুমির মূলধন হিসাব প্রস্তুত কর। (যখন বণ্টনযোগ্য মুনাফা স্বপন ৩২,৬৫০ টাকা এবং সুমি ১১,৫৩০ টাকা)।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আমিন ও মতিন একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। তারা ২ : ১ অনুপাতে লাভ-লোকসান বণ্টন করে। ১ জানুয়ারি, ২০১৬ তারিখে তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে ২,০০,০০০ টাকা ও ২,৪০,০০০ টাকা। চুক্তি অনুযায়ী সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মতিন মাসিক ২,০০০ টাকা বেতন পায় । বছরের মাঝামাঝি আমিন ৬০,০০০ টাকা অতিরিক্ত মূলধন স্বরূপ কারবারে আনয়ন করে। ৩০ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে মতিন ৪০,০০০ টাকা ঋণ স্বরূপ প্রদান করে যার উপর ১২% হারে সুদ প্রদেয় হয়। উক্ত বছরে আমিন কারবার হতে ১৬,০০০ টাকা এবং মতিন ১ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে ১২,০০০ টাকা উত্তোলন করে। অংশীদারগণ মূলধন ও উত্তোলনের উপর যথাক্রমে ৫% ও ১০% সুদ ধার্য করতে সম্মত হয়। উপরোক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে কিন্তু মতিনের বেতন ডেবিট করার পর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের মুনাফা ৭৫,১০০ টাকায় উপনীত হয় ।
নাকিব, শামিম এবং বাছির একটি ব্যবসায়ের তিনজন অংশীদার। ১ জানুয়ারি ২০২২ সালে তারা যথাক্রমে ৫,০০,০০০ টাকা, ৪,০০,০০০ টাকা এবং ৩,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করে। বাছির তার সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ব্যবসায় থেকে সারা বছরে ৪৮,০০০ টাকা বেতন পাবে। ১ জুলাই শামিম ব্যবসায়ে ১,২০,০০০ টাকা অতিরিক্ত মূলধন বিনিয়োগ করে। মূলধনের উপর ১০% সুদ ধার্য করতে হবে। অংশীদারগণ প্রতি মাসে ৪,০০০ টাকা নগদ উত্তোলন করে। উপর্যুক্ত সমন্বয় সাধন করার পূর্বে ৩১ ডিসেম্বর ২০২২ সালে ব্যবসায়ের মোট মুনাফা হয় ২,৪৯,০০০ টাকা।
A, B ও C একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ১,০০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা এবং ২,০০,০০০ টাকা এবং চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল A ২০,০০০ টাকা (ক্রেডিট), B ৩০,০০০ টাকা (ক্রেডিট) ও C ৮০,০০০ টাকা (ক্রেডিট) অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধন হিসাবের ওপর ৫% হারে সুদ ধার্য করতে হবে। ১ জুলাই ২০২০ তারিখে A কারবারকে ৫০,০০০ টাকা ঋণ প্রদান করে। B বেতন বাবদ মোট ৫,০০০ টাকা পাবে। ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমাপ্ত বছরের কারবারের নিট মুনাফা ছিল ৪৮,০০০ টাকা।
আরমান, লিংকন ও তন্ময় ৩:২:১ অনুপাতে লাভ-লোকসান বণ্টনের ভিত্তিতে কর্ণফুলি ট্রেডিং এর অংশীদারি কারবার পরিচালনা করে। ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে ৩০,০০০.০০ টাকা,২৫,০০০.০০ টাকা ও ২০,০০০.০০ টাকা। অংশীদাবি চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের উপর ৫% হারে সুদ ধার্য করা হয়। সার্বক্ষণিক কাজের জন্য লিংকন প্রতি মাসে ২০০.০০ টাকা বেতন পাওয়ার অধিকারী। ২০২১ সালের ১ জুলাই তারিখে তন্ময় অতিরিক্ত মূলধন হিসাবে ৪,০০০.০০ টাকা কারবারে প্রদান করেছে। সারা বছরে কারবার হতে আরমান, লিংকন ও তন্ময়-এর উত্তোলনের পরিমাণ যথাক্রমে ৪,০০০.০০ টাকা, ৩,০০০.০০ টাকা ও ১,০০০.০০ টাকা। উপরিউক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের লাভের পরিমাণ ছিল ২৪,০৫০ টাকা। আরমান ও লিংকন যৌথভাবে তন্ময়কে এ মর্মে নিশ্চয়তা দিয়েছে যে, সে লাভের অংশ বাবদ কমপক্ষে ৫,০০০.০০ টাকা পাবে।