নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপসমূহ
1.
স্বপ্নের ঠিকানা পি. একটি টি-শার্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান। উন্নত মানের টি-শার্ট তৈরির জন্য তাদের যথেষ্ট সুনাম রয়েছে। চলতি সালে প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা বৃদ্ধি করে সাত লক্ষ একক ধার্য করে। কিন্তু ছয় মাসে মাত্র তিন লক্ষ একক টি-শার্ট তৈরি হয়েছে। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি তাদের তদারকি বাড়িয়ে দেয় এবং ত্রুটি বিচ্যুতিগুলো খুঁজে বের করে পদক্ষেপ নেয়। তারা আশা করছে নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে।
নিয়ন্ত্রণের ভিত্তি কি?
নিয়ন্ত্রণ একটি চলমান প্রক্রিয়া" - ব্যাখ্যা কর।
স্বপ্নের ঠিকানা লি. প্রথমত নিয়ন্ত্রণের কোন পদক্ষেপ অনুসরণ করেছে? ব্যাখ্যা কর।
পরিবর্তিত পরিস্থিতিতে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তাতে কি স্বপ্নের ঠিকানা লি. সফল হবে বলে তুমি মনে কর? মতামত দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রাশমিয়া আরিয়ানা একটি রপ্তানিমুখী গার্মেন্টসের এমডি। তিনি বছরে ১০,০০,০০০ পিস শার্ট ও প্যান্ট তৈরির পরিকল্পনা গ্রহণ করেন। কিন্তু নির্দিষ্ট সময় শেষে ৬ লক্ষ পিস শার্ট ও প্যান্ট উৎপন্ন হয়। ফলে তিনি বিদেশি ক্রেতাদের অর্ডারমাফিক পণ্য সরবরাহ করতে পারেননি। এজন্য তিনি কারণ, অনুসন্ধান করেন এবং দেখতে পান বিভিন্ন ত্রুটি বিদ্যমান। সমস্যাগুলো দূর করতে পারলে উৎপাদনে গতিশীলতা আসবে।
XYZ ফিডস লি. দেশের পোল্ট্রি ফিড উৎপাদনের বিশ্বস্ত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দৈনিক 8 ৩০,০০০ হাজার কিলোগ্রাম পোলট্রি ফিড উৎপাদনের আদর্শ মান নির্ধারণ করে। উৎপাদন ব্যবস্থাপক পর্যবেক্ষণ করে দেখতে পেলেন আদর্শ মান অনুযায়ী ঘণ্টা প্রতি যে হারে পণ্য উৎপাদন হওয়া উচিত ছিল তা হচ্ছে না। তাই তিনি সমস্ত উৎপাদন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করলেন এবং লক্ষ্য করলেন যে, একটি উৎপাদন মেশিন অকার্যকর হয়ে আছে।
মি. শিকদার একটি সোয়েটার কারখানার ব্যবস্থাপক। তিনি ২০২১ সালের মধ্যে ৫,০০,০০০ পিস্ সোয়েটার উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করলেন। অক্টোবর মাস পর্যন্ত কারখানাটি মাত্র ৩,০০,০০০ পিস্ সোয়েটার উৎপাদন করেছে। যথাসময়ে কাঙ্ক্ষিত লক্ষমাত্রা উৎপাদনের উপায় নিয়ে তিনি ভাবছেন।
জনাব শিমু একটি গার্মেন্টস এর মালিক। তিনি তার প্রতিষ্ঠানের প্রতি মাসে ১৫০০০ পিস পোশাক উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহার করার পরও গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে উৎপাদন হয়েছে যথাক্রমে ১৩০০০ ও ১৩৫০০ পিস। কারণ হিসেবে খুঁজে দেখা গেল দক্ষ শ্রমিক ও কাঁচামালের অভাব রয়েছে। প্রয়োজনীয় দক্ষ শ্রমিক ও কাঁচামাল সরবরাহের ফলে মার্চ মাস থেকেই প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে সামর্থ্য হন।