একমালিকানা ব্যবসায়ের বিষয়বস্তু
1. স্বল্প পুঁজির ব্যবসায় সংগঠন কোনটি?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব তুহিন সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করে এক লক্ষ টাকা নিয়ে একক মালিকানায় একটি মুদির দোকান দেন। ব্যবসায়ে ব্যাপক ক্রেতার সাড়া পাওয়ায় তার একার পক্ষে ব্যবসায় পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। তাই তিনি তার চাচাতো ভাই কুহিনকে ছয় হাজার টাকা বেতন দেওয়ার শর্তে নিয়োগ করে ব্যবসায় পরিচালনা করেন। কিছুদিনের মধ্যে প্রতিষ্ঠানে পর্যাপ্ত মুনাফা হয়। ফলে কুহিন মুনাফার অংশ দাবি করেন।
জনাব X একটি বেসরকারি কলেজের প্রভাষক। কলেজের নিকটেই বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক এবং শিল্প প্রতিষ্ঠান রয়েছে। তিনি তার সঞ্চিত অর্থ দ্বারা কলেজের পাশেই একটি ভবনের নিচতলা ভাড়া নিয়ে একটি বড় দোকান শুরু করলেন। তার দোকানের প্রথম অংশে স্টেশনারি, দ্বিতীয় অংশে ফটোকপি এবং তৃতীয় অংশে মোবাইল ব্যাংকিং ব্যবসায় শুরু করলেন। জনাব X তার তিন ভাইকে দোকানের তিনটি অংশের দায়িত্ব প্রদান করলেন। অল্পদিনের মধ্যেই তার প্রতিষ্ঠিত ব্যবসায়টি সফলতা অর্জন করে।
কামাল কলেজের কাছে একটি মনিহার দোকান পরিচালনা করেন। সততা ও দক্ষতার কারণে তার ব্যবসাটি লাভজনক হয়ে ওঠে। সে এর পাশাপাশি একটি ফটোকপি মেশিন ও কম্পিউটার কিনে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। তাকে সাহায্য করার জন্য সে মাসিক নির্দিষ্ট অর্থের বিনিময়ে তার ছোট ভাইকে এ কাজে নিয়োগ দেন। বছরান্তে কামলের ভাই মুনাফা দাবি করেন।
জনাব রবি একজন শিক্ষিত বেকার যুবক। বেকারত্ব দূর করার জন্য ৫ জন কর্মচারী নিয়ে সে রাজবাড়ীতে টি-বাঁধে একটি ফার্স্টফুডের দোকান চালু করে। সে জানে ঘুরতে আসা পর্যটক কী খেতে পছন্দ করে। সে অনুযায়ী সে খাবার তৈরি করে গ্রাহকের চাহিদা পুরণ করে এবং কিছুদিনের মধ্যেই ব্যবসায়ীতে পরিণত হয়।