বিপণনের মৌলিক বিষয়াবলি
1. 'স্বাদ' ঢাকার একটি ঐতিহ্যবাহী খাবার রেস্তোরাঁ। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ স্বল্পমূল্যে খাবার পরিবেশন করে আসছে। সহনশীল মূল্য থাকায় মধ্যবিত্ত শ্রেণির ভোক্তাদের ভিড় লেগেই থাকে। সম্প্রতি 'রন্ধন বিলাস' নামে অন্য একটি রেস্তোরাঁ ঐ রেস্তোরাঁর পাশেই প্রতিষ্ঠিত হয়। যেখানে পরিচ্ছন্ন পরিবেশের প্রতি গুরুত্ব দেন। এজন্য তারা পরিবেশবান্ধব আসবাবপত্র ও থালা-বাসন ব্যবহার করেন। ফলে 'রন্ধন বিলাস' অল্প দিনের মধ্যে সাফল্য অর্জনে সক্ষম হয়।
ক্রেতাভ্যালু কী?
"বিপণন শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।
'স্বাদ' রেস্তোরাঁ বিপণনের কোন মৌলিক ধারণার ওপর গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠিত? ব্যাখ্যা করো।
'রন্ধন বিলাস' রেস্তোরাঁ এর সফলতার কারণ উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'অধরা ফ্যাশন হাউজ' বাংলাদেশি ক্রেতাদের রুচি, পছন্দ ও সংস্কৃতি অনুযায়ী উন্নতমানের শাড়ি, থ্রিপিস ও শার্ট বিক্রয় করে ব্যাপক সুনাম অর্জন করে। তাই উত্ত ফ্যাশন হাউজটি এখন ক্রেতাদের সন্তুষ্টির পাশাপাশি পরিবেশের কথা চিন্তা করে পলিথিন ব্যাগের পরিবর্তে কাগজের ব্যাগ ব্যবহার করে।
জনাব আতিক 'মিম ফ্যাশন' নামক একটি প্রসাধনী ফ্যাক্টরির মালিক। তিনি সব সময় ক্রেতাদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী প্রসাধনী সামগ্রী উৎপাদন করেন। ক্রেতাদের সাথে সম্পর্ক রক্ষা ও তাদের পরিবর্তনশীল চাহিদা সম্পর্কে জানার জন্য জনাব আতিক 'অনলাইন ব্যবহার করেন। এক্ষেত্রে ফেইসবুক তাকে সহায়তা করে। এর ফলে তার ব্যবসায় দিন দিন সম্প্রসারিত হচ্ছে।
বিজন কুমার তার পরিবার নিয়ে সুনামগঞ্জের সাদা পাথর দেখতে যান, তিনি যে হোটল-এ ওঠেন সেখানে WiFi সুবিধা না থাকার কারণে পরেন দিন হোটেল পরিবর্তন করেন। যে হোটেলে ওঠেন সেখান থেকে মাউন্টেন ভিউ সহ WiFi সংযোগ টিভি অন্যান্য আধুনিক সকল সুযোগ-সুবিধা আছে। এতে বিজন কুমারের পরিবার সন্তুষ্টি।