একমালিকানা ব্যবসায়ের বিষয়বস্তু
1.
স্বাধীনচেতা বেকার যুবক মি. পলাশ ১০ হাজার টাকা ধার করে মোট ২০ হাজার টাকার মাল কিনে মুদির দোকান সাজিয়ে ব্যবসা শুরু করেন। সল্পপুজির কারণে তার দোকানে পর্যাপ্ত মাল না থাকার ফলে প্রায়ই তিনি ক্রেতার চাহিদা পূরণের ব্যর্থ হন। এতে তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়েন। এমতাবস্থায় স্থানীয় কয়েকজন ক্রেতার পরামর্শে তিনি যেসব পণ্য দিতে পারেন না, তার একটি তালিকা তৈরি করে পরবর্তীতে ওইসব পণ্য দোকানে তুলেন। কিছুদিনের মধ্যেই তার বিক্রয়ের বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে উঠেন।
কোম্পানি কি?
লিমিটেড কোম্পানিকে কার্যারাম্ভের অনুমতি পত্র দিতে হয় কেন?
উদ্দীপকে মি. পলাশের ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করে? ব্যাখ্যা কর।
"একমালিকানা ব্যবসায় যে বৈশিষ্ট্যের কারণে মি. পলাশ প্রতিষ্ঠিত ব্যবসায়ী"- উদ্দীপকের আলোকে তার বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব তুহিন সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করে এক লক্ষ টাকা নিয়ে একক মালিকানায় একটি মুদির দোকান দেন। ব্যবসায়ে ব্যাপক ক্রেতার সাড়া পাওয়ায় তার একার পক্ষে ব্যবসায় পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। তাই তিনি তার চাচাতো ভাই কুহিনকে ছয় হাজার টাকা বেতন দেওয়ার শর্তে নিয়োগ করে ব্যবসায় পরিচালনা করেন। কিছুদিনের মধ্যে প্রতিষ্ঠানে পর্যাপ্ত মুনাফা হয়। ফলে কুহিন মুনাফার অংশ দাবি করেন।
মি. দুর্জয় পদ্মা সেতুর এক প্রান্তে একটি ফাস্টফুড এর দোকান চালু করেছেন। তিনি বেড়াতে আসা পর্যটকদের চাহিদা অনুযায়ী খাবার সরবরাহ করেন। সঠিকভাবে, সঠিক সময়ে পর্যটকদের চাহিদা অনুযায়ী খাবার ও সেবা প্রদানের জন্য ৬ জন কর্মচারী নিয়োগ করেছেন। তিনি পর্যটকদের চাহিদা অনুসারে খাবার যোগান দেওয়ায় অনেক সুনাম অর্জন করেছে। তিনি পদ্মা সেতুর অপরপ্রান্তে আরেকটি ফাস্টফুড এর দোকান স্থাপনের পরিকল্পনা করছেন। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী।
জনাব সাগর ABC কলেজের সামনে একটি ফটোকপির দোকান পরিচালনা করেন। তিনি চিন্তা করলেন আজকাল শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিসহ নানা কাজে ইন্টারনেট ব্যবহার হয়। তাই তিনি দুটি কম্পিউটার, প্রিন্টার এবং কাজে সহায়তার জন্য দুজন কর্মচারী নিয়োগ দিলেন। বর্তমানে তার প্রতিষ্ঠানটি সাফল্য লাভ করে চলেছে।
সালাম কলেজের নিকট একটি স্টেশনারি দোকান পরিচালনা করে। সততা ও দক্ষতার কারণে তার ব্যবসায়টি খুব লাভজনক হয়ে ওঠে। তাই সে এর পাশাপাশি একটি ফটোকপি মেশিন ও কম্পিউটার ক্রয় করে অফিসের বিভিন্ন কাজ করে থাকে। এজন্য সে মাসিক টাকার বিনিময়ে তার ভাইকে এ কাজে নিযুক্ত করে। বছরান্তে সালামের ভাই মুনাফা দাবি করে।