আমদানি বিকল্প শিল্প
1. স্বাধীনতার পর বাংলাদেশে ঔষধ আমদানির ওপর নির্ভরশীল ছিল। বর্তমানে চাহিদার প্রায় ৯৮% ঔষধ দেশে উৎপাদিত হয়।
২০১৫ | ২০১৭ | ২০১৯ | ২০২১ | |
|---|---|---|---|---|
প্রস্তুতকৃত ঔষধ ও কাঁচামাল রপ্তানি (কোটি টাকায়) | ১০০৮.০৮ | ৩১৯৬.৩২ | ৪০৬৭.২৮ | ৬৫৪৮.৩ |
যে কয়টি দেশে রপ্তানি করা হয় (কোটি টাকায়) | ১১৩ | ১৪৫ | ১৪৭ | ১৫৭ |
সংরক্ষিত শিল্প কাকে বলে?
গ্রামীণ অর্থনীতির উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের কী ভূমিকা রয়েছে?
উদ্দীপকে উল্লিখিত শিল্পটি কোন ধরণের শিল্প? ব্যাখ্যা করো।
উদ্দীপকের শিল্পটি বাংলাদেশের অর্থনীতিতে কী ধরণের ভূমিকা রাখছে? ব্যাখ্যা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
অর্থনীতি ক্লাসে আকমল স্যার বলেন, বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ। প্রয়োজন মেটানোর জন্য দেশটি কৃষি উপকরণ, যন্ত্রপাতি, কৃষি দ্রব্য, যন্ত্রাংশ, ইঞ্জিন এবং বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী আমদানি করে থাকে। ফলে দেশটিকে অন্য দেশের ওপর নির্ভরশীল হতে হয়। এজন্য প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। কিন্তু আমদানি বিকল্প শিল্প স্থাপনে দেশটির প্রচুর সম্ভাবনা আছে। আমদানি বিকল্প শিল্প জাতীয় আয় বাড়াতে পারে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে।
বাংলাদেশ এখন আর পূর্বের মতো শিল্পে পশ্চাৎপদ নয়। একসময়ের আমদানিকৃত পণ্যই এখন দেশে উৎপাদন হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো ঔষধ, প্লাস্টিক সামগ্রী, সফ্ টওয়্যার শিল্প, ইলেকট্রনিক্স সামগ্রী তৈরি পোশাক ইত্যাদি এদেশের বাণিজ্য ঘাটতি দূরীকরণের পাশাপাশি স্বনির্ভরতা অর্জনে ব্যাপক ভূমিকা রাখছে।