জীবন ও বৃক্ষ
1. হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ আবাসিক এলাকার বাসিন্দা শিরিন আক্তার। স্নাতোকোত্তর ডিগ্রি নেয়ার পর বাড়ি ফিরে দেখেন এলাকার অনেক শিশু বিভিন্ন কারণে বিদ্যালয়ে যাচ্ছে না। বিদ্যালয়ে যেতে অনাগ্রহী কিংবা বিদ্যালয় থেকে ঝরে পড়া এসব শিশুকে পড়াশুনায় ফিরিয়ে আনতে ২০১৭ সালে শেষদিকে নিজ বাড়িতে প্রতিষ্ঠা করেন 'মায়ের মমতা অবৈতনিক বিদ্যালয়'। মায়ের মমতা দিয়েই তিনি শিশুদের পড়াশুনা শেখান। অথচ আমাদের দেশের কত শিক্ষক অধিক উপার্জনের জন্য শ্রেণিকক্ষে না পড়িয়ে প্রাইভেট পড়াতে অধিক উৎসাহী।
(সূত্র: ১০ নভেম্বর, ২০১৯- প্রথম আলো)
কে নদীর গতির মধ্যে মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন?
অনবরত ধেয়ে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয় কেন? বুঝিয়ে লিখ।
এক শ্রেণির শিক্ষকের অধিক উপার্জন চিন্তা 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে বর্ণিত কোন দিকগুলো স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে শিরিন আক্তার সামাজিক যে দায়িত্ব পালন করেছেন, 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের আলোকে তা বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
শহীদুল দশম শ্রেণির বিজ্ঞানের শিক্ষার্থী। বৃক্ষের অক্সিজেন প্রদান, প্রাণিকুলের খাদ্যের জোগান ইত্যাদি শহীদুলের মনে দাগ কাটে। শহীদুল প্রতিজ্ঞা করে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করবে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণের পর ঢাকা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি অর্জন করে শহীদুল চলে আসে নিজ গ্রামে। এলাকায় প্রতিষ্ঠা করে দাতব্য চিকিৎসালয়। শহরের চাকচিক্য ও উচ্চ রোজগারের পথ পরিহার করে নিজ এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাকে শহীদুল জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে। অপরদিকে তার বড় ভাই ডাক্তার মনিরুল চিকিৎসাকে ব্রত হিসেবে না নিয়ে ব্যবসায় হিসেবে গ্রহণ করে অঢেল সম্পদের মালিক হয়ে যায়।
"স্বল্পপ্রাণ স্থূলবুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষে সংসার পরিপূর্ণ।" কোন প্রবন্ধের অংশ?
ধন-রত্ন সুখৈশ্বর্য কিছুতেই সুখ নাই,
সুখ পর-উপকারে, তারি মাঝে খোঁজ ভাই।
'আমিত্ব'কে বলি দিয়া স্বার্থ ত্যাগ কর যদি,
পরের হিতের জন্য ভাব যদি নিরবধি।
নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা,
তবেই পাইবে সুখ আত্মার ভিতরে তুমি।
'সংস্কৃতি কথা' গ্রন্থটির রচয়িতা কে?