মানব সেবা,ভ্রাতৃত্ববোধ,নারীর প্রতি সম্মানবোধ
1. হরিনাহাটি গ্রামের রিপন পাঁচ বছর আমেরিকায় প্রবাসজীবন কাটিয়ে এসে এখন হাফ প্যান্ট পরে এলাকায় ঘুরে বেড়ায় এবং মেয়েদের দেখলে শিস দেয়। অপরদিকে ইজাবুল নামের দশম শ্রেণির এক ছাত্র লোকাল বাসে নিজ সিটে এক বৃদ্ধা মহিলাকে বসতে দিয়ে নিজে সারাপথ দাঁড়িয়ে থাকে। আরেক দিন প্রচণ্ড লোকের ভিড়ে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেও সে নিজ সিট ছেড়ে তাকে বসতে দেয়নি।
'খিয়ানত' কী?
'জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ'- উক্তিটি ব্যাখ্যা করো।
রিপনের আচরণে আখলাকে হামিদাহর কোন গুণটির অভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
ইজাবুলের আচরণে আখলাকে হামিদাহর কোনো একটি, গুণ পূর্ণাঙ্গরূপে পালিত হয়েছে কি? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রফিক সাহেব তার এলাকার মানুষের সাথে ভালো সম্পর্ক রক্ষা করে চলেন। তিনি অন্যের সম্মানের ব্যাপারে খুবই সতর্ক থাকেন ।
রফিক সাহেবের দ্বিতীয় বৈশিষ্ট্যটির মাঝে কোন গুণটি প্রকাশ পেয়েছে?
আবিদ অপর ব্যক্তিদের তার নিজের ভাইয়ের মত দেখে। তার কাজের ফলে-
i. ত্যাগের মানসিকতা বৃদ্ধি পাবে
ii. সমাজে ঐক্য-শৃঙ্খলা বৃদ্ধি পাবে
iii. মিতব্যয়িতা নিশ্চিত হবে
নিচের কোনটি সঠিক?
রফিক সাহেব তার এলাকার মানুষের সাথে ভালো সম্পর্ক রক্ষা করে চলেন। তিনি অন্যের সম্মানের ব্যাপারে খুবই সতর্ক থাকেন।
রফিক সাহেবের আচরণের বিপরীত করা—
i. নিষিদ্ধ
ii. হারাম
iii. মুনাফিকের আলামত
নিচের কোনটি সঠিক?
ভ্রাতৃত্ববোধ অর্জিত হয়—
i. সাম্প্রদায়িক সম্প্রতিক বজায় রেখে
ii. অন্যদের সাথে ভাইয়ের মত আচরণ করে
iii. সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে
নিচের কোনটি সঠিক?