পাকিস্থান সেনাবাহিনীর গণহত্যা
1. হানাদার বাহিনী কর্তৃক ২৫ মার্চ হামলায় বাঙালির অবস্থা যেমন ছিল— i. নিরস্ত্র ii. নিরীহ iii. স্বাধীনতাকামী নিচের কোনটি সঠিক?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
বর্তমান বিশ্ববাসী শান্তি চায়। কোনো পরিস্থিতিতেই তারা যুদ্ধকে মেনে নিতে চায় না। কিন্তু ২০১৪ সালের মাঝামাঝি সময়ে আমরা দেখেছি, ইসরায়েল একটি গৌণ বিষয়কে কেন্দ্র করে গাজাতে অমানবিক হামলা চালায়। এতে প্রায় কয়েক হাজার নিরস্ত্র, অসহায় ফিলিস্তিনি নারী, শিশু, পুরুষ নির্মমভাবে মৃত্যুবরণ করে। অনেক রক্তক্ষয়ের পর অবশ্য ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের সাথে একটি চুক্তি করতে সম্মত হয়। বন্ধ হয় গণহত্যা।
সুজন তার ভাইয়ের সাথে মহানগর নাট্য থিয়েটারে নাটক দেখতে যায়। নাটকের কাহিনিতে দেখা যায়, একটি দেশে বাড়ীতে রাতে ঘুমন্ত জনগণের ওপর দেশের সেনাবাহিনী আক্রমণ চালায়। ঘর-বাড়ি পুড়িয়ে দেয়। বিশ্ববাসী একে গণহত্যা বলে আখ্যায়িত করে।
চিলির সামরিক বাহিনীর প্রধান অগাস্তো পিনোশে দেশটির রাষ্ট্রীয় ক্ষমতায় আসার জন্য হাজার হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করে। এ হত্যাযজ্ঞে নিরীহ নারী- পুরুষ শমিক ও শিশুরা পর্যন্ত রেহাই পায়নি।
২০২১ খ্রিষ্টাব্দের মে মাসে ইসরায়েলি সামরিক বাহিনী আকস্মিকভাবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালায়। এ হামলায় স্বাধীনতাকামী হাজার হাজার নিরস্ত্র, অসহায় ফিলিস্তিনি নারী, শিশু ও পুরুষ নির্মমভাবে নিহত হয়। ব্যবসায় প্রতিষ্ঠান, ঘরবাড়ি, পত্রিকা অফিস, স্কুল, কলেজ, পেট্রোল পাম্পসহ অনেক কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়। শেষপর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনী কর্তৃক আক্রমণ বন্ধ হয়, বন্ধ হয় গণহত্যা।