লাভ লোকসান আবন্টন হিসাব
1. হাবিব ও হাসিব ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে একটি অংশীদারি কারবার আরম্ভ করে। তাদের কারবারের মোট মূলধন ছিল ৬,০০,০০০ টাকা, যার ১% ভাগ হাবিব এবং ভাগ হাসিব সরবরাহ করে। কারবারের লাভ অংশীদারদের মূলধন অনুপাতে বণ্টিত হবে। মূলধন ছাড়াও হাবিব কারবারে ১,০০,০০০ টাকা ঋণস্বরূপ প্রদান করে। কারবারের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য হাবিব এবং হাসিব প্রতি মাসে যথাক্রমে ৫,০০০ টাকা ও ৪,০০০ টাকা করে বেতন পাবে। হাবিব ও হাসিব কারবার হতে প্রত্যেক মাসের প্রথম তারিখে যথাক্রমে ৮,০০০ ও ৫,০০০ টাকা করে উত্তোলন করে। এছাড়াও হাসিব ১,২০০ টাকার পণ্য উত্তোলন করে, যা হিসাবভুক্ত হয় নি। তবে পণ্য উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য হবে। অংশীদারদের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয়সাধন করার পূর্বে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখ সমাপ্ত বছরের জন্য মুনাফা ২,৩৮,১৭৫ টাকায় উপনীত হয়।
অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো।
লাভ-লোকসান বণ্টন হিসাব তৈরি করো।
অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আমিন ও মতিন একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। তারা ২ : ১ অনুপাতে লাভ-লোকসান বণ্টন করে। ১ জানুয়ারি, ২০১৬ তারিখে তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে ২,০০,০০০ টাকা ও ২,৪০,০০০ টাকা। চুক্তি অনুযায়ী সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মতিন মাসিক ২,০০০ টাকা বেতন পায় । বছরের মাঝামাঝি আমিন ৬০,০০০ টাকা অতিরিক্ত মূলধন স্বরূপ কারবারে আনয়ন করে। ৩০ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে মতিন ৪০,০০০ টাকা ঋণ স্বরূপ প্রদান করে যার উপর ১২% হারে সুদ প্রদেয় হয়। উক্ত বছরে আমিন কারবার হতে ১৬,০০০ টাকা এবং মতিন ১ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে ১২,০০০ টাকা উত্তোলন করে। অংশীদারগণ মূলধন ও উত্তোলনের উপর যথাক্রমে ৫% ও ১০% সুদ ধার্য করতে সম্মত হয়। উপরোক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে কিন্তু মতিনের বেতন ডেবিট করার পর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের মুনাফা ৭৫,১০০ টাকায় উপনীত হয় ।
আরমান, লিংকন ও তন্ময় ৩:২:১ অনুপাতে লাভ-লোকসান বণ্টনের ভিত্তিতে কর্ণফুলি ট্রেডিং এর অংশীদারি কারবার পরিচালনা করে। ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে ৩০,০০০.০০ টাকা,২৫,০০০.০০ টাকা ও ২০,০০০.০০ টাকা। অংশীদাবি চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের উপর ৫% হারে সুদ ধার্য করা হয়। সার্বক্ষণিক কাজের জন্য লিংকন প্রতি মাসে ২০০.০০ টাকা বেতন পাওয়ার অধিকারী। ২০২১ সালের ১ জুলাই তারিখে তন্ময় অতিরিক্ত মূলধন হিসাবে ৪,০০০.০০ টাকা কারবারে প্রদান করেছে। সারা বছরে কারবার হতে আরমান, লিংকন ও তন্ময়-এর উত্তোলনের পরিমাণ যথাক্রমে ৪,০০০.০০ টাকা, ৩,০০০.০০ টাকা ও ১,০০০.০০ টাকা। উপরিউক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের লাভের পরিমাণ ছিল ২৪,০৫০ টাকা। আরমান ও লিংকন যৌথভাবে তন্ময়কে এ মর্মে নিশ্চয়তা দিয়েছে যে, সে লাভের অংশ বাবদ কমপক্ষে ৫,০০০.০০ টাকা পাবে।
আমিকা, মনিকা ও সারিকা একটি অংশীদারী ব্যবসায়ের তিনজন অংশীদার। তারা লাভ-লোকসান যথাক্রমে ১/২, ১/৩, ১/৬ অনুপাতে বণ্টন করে। ২০২১ সালের ১লা জানুয়ারী তারিখে তাদের মূলধন ছিল আনিকা ৬,৮০,০০০ টাকা, মনিকা ৪,৮০,০০০ টাকা এবং সারিকা ৪,০০,০০০ টাকা। ১ লা জুলাই মনিকা ব্যবসায়ে ১,৬০,০০০ টাকা ঋণ প্রদান করে। মনিকা ব্যবসায় থেকে ১লা এপ্রিল তারিখে ৬০,০০০ টাকা নগদ উত্তোলন করে। চুক্তি অনুযায়ী সারিকা তার সার্বক্ষণিক কাজের জন্য মাসিক ৮০০০ টাকা হিসাবে বেতন পাবে। সারিকা তার বেতনের টাকা নগদে তুলে নেয়। আনিকা ব্যবসায়ের নিট লাভের উপর ১০% হারে কমিশন পাবে। এ কমিশন তার কমিশন ধার্য করার পরবর্তী নিট লাড়ের উপর ধার্য করতে হবে। অংশীদারগণের মূলধন, উত্তোলন ও ঋণের উপর বার্ষিক ১০% হারে সুদ ধার্য করতে হবে।। আনিকা ও মনিকা যৌথভাবে সারিকাকে এই মর্মে নিশ্চয়তা দিয়েছে সে সারিকা মুনাফার অংশ হিসেবে কমপক্ষে ১,২২,৫০০ টাকা পাবেন। সারিকার বেতন সমন্বয় করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধনের পূর্বে ২০২১ সালের ৩১ শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য নীটলাভ ৮,৮০,০০০ টাকা।
সান ও মুন একটি অংশীদারি কারবারের দু'জন অংশীদার। তাদের লাভ লোকসান বণ্টনের অনুপাত ৭:৩। ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ২,০০,০০০ টাকা ও ১,৮০,০০০ টাকা। চুক্তি মোতাবেক মূলধন ও উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য করতে হবে। সান প্রতি মাসে ২,০০০ টাকা বেতন পাবে। সারা বছর ধরে অংশীদারদগণ প্রতিমাসের শেষে ব্যবসায় থেকে যথাক্রমে ১,৮০০ টাকা ও ১,০০০ টাকা নগদে উত্তোলন করেন। ১ জুলাই তারিখে মুন ২০,০০০ টাকা ঋণ হিসেবে প্রদান করে সান এর বেতন চার্জ করার পর কিন্তু অন্যান্য বিষয়সমূহ বিবেচনা করার পূর্বে ব্যবসায়ের নিট লাভের পরিমাণ ছিল ১,৬০,০০০ টাকা।