ব্যাংকিং ব্যবসায়ের প্রকারভেদ
1.
হারুন সাহেবের কোনো ব্যাংক হিসাব নাই। তাই তিনি ৫০,০০০ টাকা জমা দিয়ে একটি ব্যাংক হিসাব খুলতে চান। রাজু সাহেব তাকে এমন একটি ব্যাংক হিসাব খুলতে বলেন যেটার মেয়াদকাল নির্দিষ্ট এবং যেটা থেকে অধিক মুনাফা পাওয়া যেতে পারে। তবে তিনি তার বন্ধু সুজন সাহেবের কথামতো এমন একটি হিসাব খোলেন যেখানে বিভিনড়ব সময়ে তিনি টাকা জমা রাখতে ও উত্তোলন করতে পারবেন। এ হিসাবে সুদের হার কম হলেও ব্যাংকিং সুবিধা বেশি।
ব্যাংক পাস বই কী?
KYC ফর্ম বলতে কী বোঝ?
উদ্দীপকে রাজু সাহেব হারুন সাহেবকে কোন ধরনের ব্যাংক হিসাব খুলতে বলেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে হারুন সাহেব যে ব্যাংক হিসাব খোলেন তার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব আসলাম 'কচা' ব্যাংক-এ একটি হিসাব খুলে ব্যবসায়িক কার্যক্রম সম্পন্ন করেন। ব্যাংকটি একটি অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। সম্প্রতি জনাব আসলামের ব্যবসায় পরিসর বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীদের সাথে লেনদেন সম্পাদন করতে হচ্ছে। 'কচা' ব্যাংকের ব্যবস্থাপক জনাব আসলামকে অন্য আরেকটি ব্যাংকে হিসাব খোলার পরামর্শ দিলেন।
বহু বছর ধরে P ব্যাংক লি. সফলতার সাথে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছিল। ঋণদান, প্রত্যয়পত্র, বিনিময় বিল স্বীকৃতি প্রদানের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম গ্রাহকের নিকট জনপ্রিয়। কিন্তু বৈদেশিক বাণিজ্যনীতি ও শুল্ক ব্যবস্থা প্রতিকূল হওয়ায় সম্প্রতি ব্যাংকটির কার্যক্রম সফলতার সাথে চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, পরিচালনা পর্ষদ ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় Q ব্যাংক লি. এর সাথে চুক্তিবদ্ধ হয়ে তার অধীনে কার্যাবলি পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে।
রমনা ব্যাংক সারা দেশে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। পরবর্তীতে বিদেশেও তাদের কার্যক্রম বিস্তৃত করেছে। অপরদিকে, 'ময়নামতি ব্যাংক' শুধু কুমিল্লায় অবস্থিত একমাত্র অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে।
জনাব মাহবুব গত পাঁচ বছর যাবত অগ্রণী ব্যাংকে একটি ডিপিএস হিসাব পরিচালনা করেছিলেন যার মেয়াদপূর্তিতে তিনি ৫ লক্ষ টাকা পান। এ প্রাপ্ত অর্থ হতে ২০ হাজার টাকা তিনি নতুন একটি ব্যাংক হিসাবে জমা রাখেন যেখানে দৈনিক যতবার খুশি টাকা জমা রাখা গেলেও কিছু বাধ্যবাধকতার ভিতরে থেকে টাকা উত্তোলন করতে হয়। অবশিষ্ট টাকা তিনি অধিক লাভের আশায় ভিন্ন ধরনের একটি ব্যাংক হিসাবে দীর্ঘ সময়ের জন্য জমা রাখেন।