কর্তব্যপরায়নতা,হালাল,হারাম ও দেশপ্রেম
1. হালাল শব্দের অর্থ কী ?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
গণি মিয়া একজন রিকশা চালক। একদিন এক যাত্রী তার ব্যাগটি রিকশায় রেখে চলে যাচ্ছিল। তখন সে ঐ লোকটিকে ডেকে ব্যাগ দিয়ে দিল। স্ত্রী ঘটনাটি শুনে বলে, 'কি দরকার আছিল? বাড়ি নিয়া আইলেই পারতা।' গণি মিয়া জবাবে বলল, 'হারামের মাল খাওনের থাইকা, না খাইয়া থাকন ভাল।'
আকিমুল একজন গরিব রিকশাচালক। স্ত্রী পুত্র সন্তানসহ তার ছোট সংসার। তিনি সারাদিন রিকশা চালিয়ে যা উপার্জন করেন তা দিন শেষে নেশার আড্ডায় বসে সর্বস্ব শেষ করে খালি হাতে বাড়ি ফেরেন। অপরপক্ষে তার বাল্যবন্ধু রফিক অফিসের দারোয়ান। চাকরির শেষে তার পেনশনের সমস্ত টাকা বাংলাদেশের এমন একটি রাষ্ট্রীয় ব্যাংকে রেখেছেন যা শরিয়ত মোতাবেক পরিচালিত।
শাফায়াত ও সাজ্জাদ দুই বন্ধু সম্প্রতি একটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে সরকারি অফিসে কর্মরত। শাফায়াত সময়মতো অফিসে যান এবং যথার্থভাবে গ্রাহকসেবা প্রদান করেন। শত ব্যস্ততার মাঝেও অফিসে ফাইল জমা করে রাখেন না। সরকারি নীতির বাইরে তাকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ারও কোনো সুযোগ তিনি কাউকে দেন না। অন্যদিকে, সাজ্জাদ চাকরির বাইরে শেয়ার ব্যবসায় যুক্ত, অফিসে প্রায়ই দেরিতে উপস্থিত হন এবং নির্দিষ্ট সময়ের আগেই অফিস থেকে বের হয়ে যান। এমনকি গ্রাহকদের নিকট থেকে বাড়তি সুবিধা আদায় করেন।
রহিমা বেগম একজন ধার্মিক মহিলা। তিনি পূর্ণ সততার সাথে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে আয়-উপার্জন করেন। অপরদিকে লতিফা বেগমও একজন ব্যবসায়ী। তিনি ক্রেতাসাধারণকে মিথ্যা বলেন। পণ্যের দোষ-ত্রুটি গোপন করে বেশি দামে বিক্রি করে বেশি আয়-উপার্জন করেন।