ভূমি
1.
হাসান সাহেবের কুয়াকাটা মাছঘর নামে একটি শুটকি উৎপাদনের প্রতিষ্ঠান রয়েছে। তিনি জেলেদের নিকট থেকে মাছ ক্রয় করেন এবং ৬ জন শ্রমিকের সহায়তায় সূর্যের তাপে শুকিয়ে শুটকি তৈরি করেন। সম্প্রীতি বিদেশে তার প্রতিষ্ঠানের উৎপাদিত শক্তির চাহিদা সৃষ্টি হয়। এই বর্ধিত চাহিদা মেটানোর জন্য তিনি প্রতিষ্ঠান সম্প্রসারণ সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তার সঞ্চিত অর্থ পর্যাপ্ত নয়। তাই তিনি বাণিজ্যিক ব্যাংক থেকে ২০ লক্ষ টাকা ঋণ নেওয়ার চিন্তা করছে।
"গতি নিরীক্ষা" কে প্রবর্তন করেন?
ব্যবসায় জেট দুটি ব্যবসায়ীকে একই ব্যবস্থাপনার অধীন করে- ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লেখিত হাসান সাহেব শুটকি উৎপাদনের জন্য কোন উপকরণ ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
মূলধন গঠনের পর্যায়ে বিবেচনা পূর্বক জনাব হাসান কর্তৃক গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
পুরো পৃথিবীতে মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস। এতে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর চাহিদা ও সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার উপক্রম। এমতাবস্থায় বিশেষজ্ঞরা দেশের স্বল্প জমিতে বেশি খাদ্য উৎপাদনের তাগিদ দিয়েছেন। এতে উৎপাদন ব্যবস্থা সচল রাখার পাশাপাশি শ্রমের সঠিক ব্যবহার সম্ভব হবে।
একদিন জনৈক শিক্ষক শ্রেণিকক্ষে উৎপাদনের উপকরণ নিয়ে আলোচনা করছেন। তিনি উৎপাদনের এমন দুইটি উপকরণের কথা বললেন, যার প্র মটির যোগান সীমিত ও অবিনশ্বর এবং দ্বিতীয়টি ধ্বংসশীল এবং মজুদও করা যায় না। তিনি বললেন, দ্বিতীয় উপকরণটি বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে পাওয়া গেলেও উনড়বত বিশ্বের অনেক দেশে এর অভাব লক্ষ্য করা যায়। বাংলাদেশ উক্ত উপকরণ বিদেশে রপ্তানি করলেও সরকারের উচিত এটি রপ্তানিতে আরো বেশি উদ্যোগী হওয়া।
রাজশাহীর আবহাওয়া ও জলবায়ু রেশম চাষের উপযোগী হওয়ার কারণে জনাব নিরব সেখানে একটি রেশম কারখানা গড়ে তোলেন। উন্নতমানের রেশম উৎপাদনের কারণে প্রতিষ্ঠানটির উৎপাদিত রেশমের চাহিদা বেড়ে যায়। এতে উৎপাদন বৃদ্ধি করার প্রয়োজন দেখা দেয়। জনাব নিরবের ব্যবস্থাপকীয় দক্ষতা, সস্তা শ্রম ও ভূমির মূল্য কম থাকা সত্ত্বেও তিনি রেশম কারখানাটির আয়তন বাড়াতে পারছেন না।
নিঝুম দ্বীপের বাসিন্দা হাতেম স্থানীয় মাছের ওপর নির্ভর করে শুটকি উৎপাদন শুরু করেন। সম্প্রীতি স্থানীয় বাজারে শুটকি সরবরাহক বৃদ্ধি পাওয়ায় তিনি আগের মত মুনাফা করতে পারছেন না। তিনি তার ব্যবসায় নিয়ে চিন্তিত। বিবি এ অধ্যায়নরত ছেলের পরামর্শে তিনি ব্যবসায়ীটি আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নেন।