বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য
1.
হাসি ও খুশি দুই বোন। হাসি মেঘনা ব্যাংকে বছরের শুরুতে ১০% সুদে এবং খুশি সুরমা ব্যাংকে বছরের শেষে ১২.৫% সুদে ১০,০০০ টাকা করে জমা দেয়।
বার্ষিক বৃত্তি কী?
সাধারণ বার্ষিক বৃত্তি এবং অগ্রিম বার্ষিক বৃত্তি বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
উদ্দীপকের হাসি মেয়াদান্তে কত টাকা পাবেন?
উদ্দীপকের আলোকে মেয়াদান্তে কে বেশি টাকা পাবেন? গাণিতিক সমাধান করে মতামত পেশ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মি. পারভেজ একাদশ শ্রেণির 'ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা' বইটি লিখেছেন এবং আলীফ পাবলিকেশনকে প্রকাশনার দায়িত্ব দিয়েছেন । প্রকাশক তাকে দুটি প্রস্তাব দিলেন—
প্রথম প্রস্তাব: প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছর শেষে যথাক্রমে ২,০০,০০০ টাকা, ৩,০০,০০০ টাকা, ৪,০০,০০০ টাকা এবং ৩,০০,০০০ টাকা তাকে দেওয়া হবে ।
দ্বিতীয় প্রস্তাব: প্রতি বছর ১,১০,০০০ টাকা করে আগামী ২০ বছর তাকে দেওয়া হবে। উল্লেখ্য, মি. পারভেজের সুযোগ ব্যয় ১১% এবং দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য ৮,৭৫,৯৬৬ টাকা।
যে অ্যানুইটির ক্ষেত্রে নগদ প্রবাহ প্রত্যেক নির্দিষ্ট সময়ের শেষ তারিখে গ্রহণ বা প্রদান করা হয় তা হলো-
জনাব সুশান্ত তার ছেলেকে বিদেশে পড়াশোনা করাতে চান। তার লক্ষ্য ছেলেকে ১০ বছর পর বিদেশ পাঠাবেন। এই লক্ষ্যে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা তিনি সঞ্চয়ের পরিকল্পনা করলেন। ডাচ্-বাংলা ব্যাংক তাকে দুটি প্রস্তাব দিয়েছে। প্রথম প্রস্তাব অনুযায়ী তিনি প্রতি মাসের শেষে ৯,০০০ টাকা করে ১২% সুদে জমা করতে পারেন। দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী এখন ৪,০০,০০০ টাকা জমা করে ১০ বছর পর ১০,০০,০০০ টাকা পাবেন।
জনাব হাসিব মধুমতি ব্যাংকে তার সঞ্চয়ী হিসাবে মাসিক ভিত্তিতে ৮,০০০ টাকা করে ১০ বছর মেয়াদি স্কিমে জমা করার সিদ্ধান্ত নিয়েছেন। মধুমতি ব্যাংক বার্ষিক ১০% হারে চক্রবৃদ্ধি সুদ দিবে। জনাব কামরুল তার বাবার কাছ থেকে প্রাপ্ত অর্থ বিনিয়োগ করতে আগ্রহী। মুদি দোকান করলে সেখান থেকে আগামী ৪ বছর যথাক্রমে ৫,০০০, ১০,০০০, ১৫,০০০ ও ২০,০০০ টাকা পাওয়া যাবে। অন্যদিকে পোলট্রি ফার্ম করলে আগামী ৪ বছর প্রত্যেক বছর ১৫,০০০ টাকা পাওয়া যাবে। সুযোগ ব্যয়ের হার ৮%।