বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ
1. হিমেল গ্রামের বাড়ীতে বেড়াতে গেল। গ্রামের বন্ধু রনির সাথে বিকেলে নদীর উপর একটি ব্রিজ দেখতে গেল। তখন রনি বললো, এই ব্রিজটি যতবারই নির্মাণ করা হতো ততবারই ভেঙ্গে পড়ত। কিন্তু ১০ টি ছাগল বলিদানের পর আর ব্রিজটি ভাঙ্গেনি। এই কথা শুনে হিমেল বললো, আসলে ব্রিজটি যথাযথ পাইলিং, কারিগরি ত্রুটি ও উপযুক্ত উপকরণের অভাবে ভেঙে পড়তো।
ব্যাখ্যা কাকে বলে?
ব্যাখ্যার প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে রনির বক্তব্যে ব্যাখ্যার কোন দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে ব্যাখ্যার প্রকারভেদের আলোকে হিমেল ও রনির বক্তব্যের তুলনামূলক আলোচনা কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
তথ্য-১: চাঁদ, সূর্য ও পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করে তখন চন্দ্রগ্রহণ হয়।
তথ্য-২: রাহু নামক বিরাট দৈত্য যখন চাঁদকে গ্রাস করে তখন চন্দ্রগ্রহণ হয়।
ভূমিকম্প নিয়ে দুই বন্ধুর কথোপকথন:
প্রথম বন্ধু: পৃথিবী একটি দৈত্যের মাথার উপর দাঁড়িয়ে আছে। দৈত্য যখন ক্রুদ্ধ হয় তখন পৃথিবী কেঁপে উঠে।
দ্বিতীয় বন্ধু: আমাদের ভূ-পৃষ্ঠ অনেকগুলো প্লেট এর সমন্বয়ে গঠিত। পৃথিবীর অভ্যন্তরে চলমান প্লেটগুলোর মধ্যকার সংঘর্ষ সৃষ্টি হলে পৃথিবী কেঁপে উঠে।
ঠোঁটকাটা বা তালুকাটা নিয়ে জন্মানো শিশুকে পুরো পৃথিবী জুড়ে এক ধরনের অভিশাপ হিসেবে মনে করা হয়। সাধারণত অমাবশ্যার রাতে মাহ কাটা, রাতে ঘোমটা না দিয়ে বাসা থেকে বের হওয়া, বয়োজ্যেষ্ঠদের অভিশাপ ইত্যাদি কারণে এ ধরনের শিশুর জন্ম হয় বলে কোনো কোনো সমাজে প্রচলিত আছে। অন্যদিকে, বিশেষজ্ঞ ডাক্তারদের মতে গর্ভাবস্থায় ভুল ওষুধ সেবন, তেজস্ক্রিয়তা, ধূমপান, নেশা এমনকি ইনফেকশনের কারণেও শিশু এ ধরনের ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে।