শ্রম
1. হীরা ও পান্না দুই বন্ধু। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে হীরা একটি বিদেশি ফার্মে সহকারী ব্যবস্থাপক পদে যোগদান করে এবং পান্না বিসিএস ক্যাডার সার্ভিসের সহকারী ভূমি কমিশনার পদে যোগ দেয়। ৫ বছর পর হীরাকে তার যোগ্যতা ও অভিজ্ঞতার কারণে উক্ত ফার্মের জার্মানি শাখার পূর্ণাঙ্গ ব্যবস্থাপক হিসেবে প্রেরণ করা হয়। সেখানে থেকে তিনি তার আয়ের একটি বড় অংশ দেশে তার মা- বাবাকে পাঠায়। অন্যদিকে পান্না পদোন্নতি পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হয়।
কায়িক শ্রম কী?
"ভূমি অবিনশ্বর" - ব্যাখ্যা করো।
উদ্দীপক অনুযায়ী পান্নার পদোন্নতি কোন ধরনের গতিশীলতা? ব্যাখ্যা করো।
হীরা ও পান্নার কর্মপরিধি দেশের আর্থ-সামাজিক অবস্থার ওপর কীভাবে প্রভাব ফেলে? শ্রমের গতিশীলতার আলোকে মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আকমল সাহেব একজন চাল উৎপাদনকারী। তিনি তার ধান কলে কার্যসম্পাদনের ক্ষেত্রে শ্রমিকদেরকে তাদের সামর্থ্য অনুযায়ী কাজ ভাগ করে দেন। যার ফলে তিনি সফলতা অর্জন করেছেন।
মি. তাহের খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা একজন উচ্চশিক্ষিত যুবক। তিনি সবসময় নিজ গ্রামের স্বল্প শিক্ষিত বেকার যুবকদের কথা ভেবেছেন। এ ভাবনার আলোকেই স্বল্পশিক্ষিত যুবকদের নিয়ে নিজ গ্রামে ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে তুলেছেন। এ শিল্পে গ্রামের যুবকরা কাজ করে যে বেতন পান তা দিয়ে একদিকে এনেছেন তাদের পারিবারিক সচ্ছলতা, অন্যদিকে মি. তাহেরও পেয়েছেন আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠা।
জনাব আবরার ঢাকার একটি নামকরা কলেজের ইংরেজি শিক্ষক। সম্প্রতি তিনি শিক্ষকতা ছেড়ে তার জমাকৃত অর্থ বিনিয়োগ করে একটি রিয়েল স্টেট ব্যবসায় স্থাপনের সিদ্ধান্ত নিলেন যাতে করে তিনি ছাড়াও আরও কিছু লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়।
তাপস আলফা নেটস কারখানায় একজন শ্রমিক হিসেবে কাজে যোগ দেন। এক বছর পর তার দক্ষতা ও নৈপুণ্যে খুশি হয়ে' মালিকপক্ষ তাকে ঐ প্রতিষ্ঠানের সুপারভাইজার পদে পদোন্নতি দেন। প্রতিষ্ঠানটি বাজারে চাহিদাসম্পন্ন পণ্য সরবরাহ করায় তার জনপ্রিয়তা বেড়ে যায়। ইদানীং প্রতিষ্ঠানটিতে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের মধ্যে মজুরি বাড়ানো নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে।