লালসালু
1. 'হুযুর কেবলা' গল্পে এমদাদ নামক শিক্ষিত যুবক অনেকটা কৌতূহলের বশে ভন্ডপীরের মুরিদ হয়। কিন্তু যখনই ভণ্ডপীরের চালাকি ও তার লোলুপ কামনা এমদাদের সামনে উন্মোচিত হয়েছে, তখনই সে প্রতিবাদ করেছে। কিন্তু ভন্ডপীর হুযুর কেবলা তার ধর্মান্ধ মুরিদদের সহায়তায় এমদাদকে পাগল আখ্যা দিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছে। আর নিজে মুরিদের সুন্দরী স্ত্রীকে কৌশলে তালাক দিতে। বাধ্য করেছে এবং নিজের বাসনা পূরণ করেছে।
'লালসালু' উপন্যাসে অশীতিপর বৃদ্ধ কে?
"শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি"- এখানে কী বুঝানো হয়েছে?
উদ্দীপকের এমদাদের সাথে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? আলোচনা কর।
"উদ্দীপকের হুযুর কেবলা আর 'লালসালু' উপন্যাসের মজিদ একই বৈশিষ্ট্যের অধিকারী"-উক্তিটি বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই