উৎপাদনের মৌলিক বিষয়বস্তু
1. হোটেল হেরিটেজ কক্সবাজারের একটি সুপরিচিত প্রতিষ্ঠান, যা সমুদ্র সৈকতের নিকটে অবস্থিত। সম্প্রতি মালয়েশিয়া থেকে একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসে এই হোটেলে ওঠে। হোটেল কর্তৃপক্ষ তাদের চাহিদা ও পছন্দ মোতাবেক সেবা প্রদান করায় শিক্ষার্থীগণ উপকৃত হয়। ফলে এই হোটেলের
সুনাম দেশের বাইরে ছড়িয়ে পড়ে।
উৎপাদন ব্যবস্থাপনা কী?
সেবা কি পণ্য? ব্যাখ্যা করো।
উদ্দীপকের উল্লিখিত ব্যবসায়টি কোন খাতের অন্তর্গত? ব্যাখ্যা করো।
হোটেল হেরিটেজের সুনাম বৃদ্ধির কারণ কী? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রাজশাহীর বিশিষ্ট শিল্পপতি মি. কামাল চৌধুরী চর-খিদিরপুরে একশত একর পতিত জমিতে একটি বিনোদন, পার্ক গড়ে তোলেন। এতে ঐ এলাকার মানুষের কর্মের সুযোগ সৃষ্টি হয়। তাছাড়া বিনোদন পিপাসু জনসাধারণের পার্কে যাতায়াতের জন্য রাস্তাঘাট নির্মাণসহ বিদ্যুতেরও ব্যবস্থা করা হয়। ফলে ঐ এলাকার সার্বিক অবস্থার
ব্যাপক উন্নয়ন সাধিত হয়।
'জনতা' ব্যাংকের সেবার মান অত্যন্ত উন্নত ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন। ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীগণ গ্রাহকদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করে এবং গ্রাহকরা খুব দ্রুত লেনদেন সম্পন্ন করতে পারে। ফলে ব্যাংকটি গ্রাহকদের কাছে খুবই জনপ্রিয়। সম্প্রতি গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যাংকটি গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে পারছে না।
জনাব হাসিবুল 'বিশ্বাস কোম্পানির' একজন মালিক। তিনি দিনাজপুর থেকে ট্রাকে করে ঢাকায় আম নিয়ে আসেন এবং সেগুলো প্রাথমিক পর্যায়ে কারওয়ান বাজারের একটি আধুনিক মানের গুদামে সংরক্ষণ করেন। বাজারে যখন আম একেবারেই থাকে না, তখন তিনি মজুদকৃত আম বাজারে সরবরাহের মাধ্যমে মুনাফা অর্জনের সিদ্ধান্ত নেন।
জনাব সৈকত বিদেশে পড়ালেখা করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি পরামর্শক প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি প্রত্যেক ছাত্রের পছন্দ অনুযায়ী উন্নত বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দেন। এর ফলে তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠেন।