হিসাব সমীকরণ ও টেবুলার ছক
১৫,০০০.০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১৪,৫০০.০০ টাকা প্রদান করা হলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে?
১৫,০০০ টাকার পূর্ণনিষ্পত্তিতে ১৪,৫০০ টাকা প্রদান করা হলে জাবেদা হবে : পাওনাদার হিসাব Dr- ১৫,০০০ নগদান হিসাব Cr - ১৪,৫০০ প্রাপ্ত বাট্টা Cr -৫০০ ফলে দায় হ্রাস পাবে, নগদ বা সম্পদ হ্রাস পাবে এবং প্রাপ্ত বাট্টা এর ফলে মালিকানাস্বত্ব বৃদ্ধি পাবে । |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব আজরফ ১ জুন ২০১৮ তারিখে নগদ ৫০,০০০ টাকা; পণ্যদ্রব্য ১৫,০০০ টাকা এবং ২০,০০০ টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। উক্ত মাসে তাঁর অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ
জুন ৫ এরশাদের নিকট পণ্য বিক্রয় ২০,০০০ টাকা, যার ৬০% নগদে।
” ১০ ৪ মাসের ভাড়া অগ্রিম প্রদান ১২,০০০ টাকা।
” ২০ নাসরিনের নিকট হতে পণ্য ক্রয় ১০,০০০ টাকা, যার ৪০% নগদে।
” ২৫ ধারে সাপ্লাইজ ক্রয় ৫,০০০ টাকা।
” ২৭ বিদ্যুৎ বিল গ্রহণ করা হলো ৩,০০০ টাকা।
” ৩০ চেক মারফত বেতন পরিশোধ ৫,০০০ টাকা।
সোনালি ট্রেডার্স ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ১,৫০,০০০ টাকা, আসবাবপত্র ৩০,০০০ টাকা এবং ৭০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করে। উক্ত মাসে প্রতিষ্ঠানটির অন্যান্য লেনদেন নিম্নরূপ ছিল :
২০২১
জানু. ৫ পণ্য ক্রয় ৪৮,০০০ টাকা।
১২ বাকিতে পণ্য বিক্রয় ৩৫,০০০ টাকা।
১৯ উত্তোলন ৬,০০০ টাকা।
২৫ ভাড়া প্রদান ১৫,০০০ টাকা।
৩০ কমিশন পাওয়া গেল ৩,০০০ টাকা ।
জনাব ইমরান একজন স্থপতি। ১ জানুয়ারি, ২০১৬ তারিখে তিনি নগদ ৫০,০০০ টাকা, ২০,০০০ টাকার আসবাবপত্র এবং ১০,০০০ টাকা ঋণ নিয়ে একটি সেবা ফার্ম শুরু করেন। উক্ত মাসে লেনদেনগুলো নিম্নরূপ :
জানুয়ারি ২ ধারে সেবা প্রদান ১৫,০০০ টাকা ।
" ৫ ধারে সাপ্লাইজ ক্রয় ৫০০ টাকা।
" ১৬ ভাড়া প্রদান ৩,০০০ টাকা ।
" ৩১ ঋণ পরিশোধ ৫,০০০ টাকা ।
শতাব্দী ট্রেডার্সের ৩০ জুন ২০২১ সালের হিসাবের উদ্বৃত্তগুলো নিম্নরূপ : নগদ ৪০,০০০ টাকা, অফিস সরঞ্জাম ৫০,০০০ টাকা; প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা, প্রদেয় হিসাব ২০,০০০ টাকা। জুলাই মাসে তার ব্যবসায়ে সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ :
জুলাই ২ মালিক নগদ ৫০,০০০ টাকা ও ২৫,০০০ টাকার অফিস সরঞ্জাম ব্যবসায়ের বিনিয়োগ করলেন।
৫- পণ্য ক্রয় ৫০,০০০ টাকা (যার ৬০% নগদে ও ৪০% ধারে )
১০- বেতন পরিশোধ ২০,০০০ টাকা।
১৫ - ৫ তারিখের ধারে ক্রয়ের অর্থ পরিশোধ করা হলো।
২০- পণ্য বিক্রয় করা হলো ১,০০,০০০ টাকা (যার ৮০% নগদে ও ২০% ধারে)
৩০ - ভাড়া পরিশোধ করা হলো ২৫,০০০ টাকা ।