খাদ্য নিরাপত্তার দিকসমূহ
1. ২০১২ সালের রিপোর্ট অনুযায়ী, বিশ্ব খাদ্য নিরাপত্তা সূচকে ১০৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮১তম, দক্ষিণ এশিয়াতে নিচের দিক থেকে দ্বিতীয়। ২৫টি নির্ণায়কের ওপর ভিত্তি করে প্রণীত রিপোর্টে দেখা যায় মূলত তিনটি উপাদানের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান হচ্ছে সামর্থ্য অবস্থান ৭৮ প্রাপ্যতা: অবস্থান ৮১, গুণগত মান ও নিরাপত্তা; অবস্থান ৯২। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন- খাদ্যনীতি প্রণয়ন, দেশীয় উৎপাদন বৃদ্ধি, অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ ও খাদ্য মজুত বৃদ্ধি, খাদ্য আমদানি ও খাদ্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি উন্নয়ন ও কৃষি গবেষণায় গুরুত্ব প্রদান ইত্যাদি।
খাদ্যের উপযোগিতা কী?
'জনসচেতনতা সৃষ্টি বাড়ীত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়'- ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার দিকসমূহ ব্যাখ্যা করো।
উদ্দীপকে বর্ণিত সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থাসমূহ কি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি কৃষি ও শিল্প উৎপাদনে নানা রকম কারণে মানুষ নদীর বাঁধ এবং পাকা সড়কের উপরে আশ্রয় নেয়। রাসায়নিকের ব্যবহার বেড়েই চলছে। সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে।
'ক' দেশের জনগণ দরিদ্র, উৎপাদিত খাদ্য সামগ্রীও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এছাড়া দেশে প্রতিবছর বন্যা ও ঘূর্ণিঝড়ের ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। কিন্তু উক্ত দেশের জনগণ অতি মুনাফালোভী। শাকসবজি, ফলমূল সংরক্ষণে ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক পদার্থের মিশ্রণ ঘটায়। এরূপ ভেজাল খাবার খেয়ে দেশের যুবসমাজের স্বাস্থ্য হুমকির সম্মুখীন। দেশের খাদ্য নিরাপত্তার এরূপ পরিস্থিতিতে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং এনজিওরা সোচ্চার হয়ে উঠে এবং
সরকারও এ ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।
'ক' একটি কৃষিপ্রধান দেশ। দেশটিতে প্রচুর খাদ্যশস্য উৎপাদিত হয়, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। মানুষের আয় বেশি কিন্তু শিক্ষার হার কম। খাদ্য গ্রহণের ক্ষেত্রে মানুষ পুষ্টির বিষয়টি বিবেচনা করে না। পারিবারিক পর্যায় থেকে শুরু করে অনেক হোটেল রেস্তোরাঁয়ও বিশুদ্ধ পানি ব্যবহার করা হয় না।
মুরাদ সাহেব ঢাকার কাওরান বাজারে রাতে মাছ কিনতে যেয়ে দেখেন মাছগুলো সব তাজা ও সতেজ। তিনি মাছওয়ালাকে প্রশ্ন করলেন মাছগুলো কবে ধরা হয়েছে। মাছওয়ালা উত্তর দিল গতকাল। তিনি ফলবাজারে গিয়ে দেখলেন তাজা তাজা আম যেন এখন গাছ থেকে পাড়া। কিন্তু তিনি ভাবলেন এখন তো আমের সময় না। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাছ ও ফল না কিনে বাড়ি ফিরলেন।