Loading ...
সমাজবিজ্ঞানের ধারা ও ভিত্তি
1. ঘটনা-১: জাফর সাহেবের ছোট ছেলে প্রায়ই এলাকার বয়োজ্যেষ্ঠদের অসম্মান করে।
ঘটনা-২: রাহেলা বেগম প্রায়ই তার ১১ বছরের গৃহকর্মীকে মারধর। করেন। একদিন তার অত্যাচারের মাত্রা এত বেড়ে যায় যে, প্রতিবেশীরা পুলিশকে জানাতে বাধ্য হয়। বর্তমানে রাহেলা বেগম কারাগারে।
সামাজিক পরিবর্তন কী?
"একক পরিবার নগরায়ণেরই ফল।"- বুঝিয়ে লেখো।
'ঘটনা-১'-এ বর্ণিত জাফর সাহেবের ছোট সন্তানের কর্মকাণ্ডকে সমাজবিজ্ঞানের ভাষায় কী বলা হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত 'ঘটনা-১' ও 'ঘটনা-২' এর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কবির বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ছাত্র। সে তার খালার বাসায় থেকে পড়ালেখা করছে। তার খালু একজন সরকারি চাকরিজীবী। একদিন তিনি জিজ্ঞেস করলেন, কবির তুমি কোন বিষয়ে পড়ালেখা করছো? কবির উত্তর দিল, আমি এমন একটি বিষয়ে পড়ালেখা করছি, যা মানুষের চালচলন, আচার-আচরণ, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে।
রুমানা বিশ্ববিদ্যালয়ে যে বিষয়ে ভর্তি হয়েছে অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর সমাজজীবনে যে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে তারই প্রেক্ষাপটে সেটির উদ্ভব হয়েছে। আর এই বিষয়টি সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে।
ড. মেহজাবিন এক সেমিনারে বক্তব্য প্রদানের সময় বলেন, সমাজের চাহিদা অনুযায়ী মেধাবী ও দক্ষ লোকের সরবরাহ কম হলে তাদের পারিশ্রমিক, ক্ষমতা ও মর্যাদা বেশি দিতে শুরু হয়। কারণ মেধাবী ও দক্ষ লোকেরা তুলনামূলকভাবে অন্যদের চেয়ে বেশি সম্মান, বেতন ও সুযোগ-সুবিধার দাবি রাখে। এটা অনেকটা বাজার ব্যবস্থার মতো।
সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া রফিককে তার মামা অনার্সে তার পঠিত বিষয় জানতে চা্ইলেন। তখন সে উত্তরে বললো, আই এমন একটি বিষয়ে পড়ালেখা করার সুযোগ পেয়েছি, যা সমাজের মানুষের চাল-চলন, আচার-আচরণ, রীতি-নীতি, বর্তমান-ভবিষ্যৎ ইত্যাদি সামগ্রিক জীবন নিয়ে আলোচনা করে।