সুশাসনের উপাদান ও বৈশিষ্ট্য
1. 
'পুর' শব্দের অর্থ কী?
পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?
উপরের উদ্দীপকটি পৌরনীতি ও সুশাসন এর যে চিত্র তুলে ধরেছে তার স্বরূপ-ব্যাখ্যা করো।
পৌরনীতি ও সুশাসন পাঠ নাগরিক জীবনকে কীভাবে প্রভাবিত করে?-যুক্তি দিয়ে বোঝাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আমিনুল সাহেব তার ক্লাসে ছাত্রদের বললেন, একজন নাগরিকের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে রাষ্ট্র, সংবিধান, বিভিন্ন সংস্থা, নাগরিকতা, রাষ্ট্রের ইতিহাস ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। কেননা সুনাগরিক দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন।
রিয়া এবং রোদ পাঠ্যবইয়ের একটি বিষয় নিয়ে আলোচনা করছিল, যা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে জড়িত। এটি জনকল্যাণে অপরিহার্য। রাষ্ট্রের সব নাগরিকের এ বিষয়ের জ্ঞান থাকলে কেউ কারও অধিকার নিয়ে এবং স্বাধীনতা নিয়ে হস্তক্ষেপ করবে না।
রহিম এ বছর একাদশ শ্রেণির মানবিক শাখায় ভর্তি হয়েছে। তার বাবা ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি। তার বাবা রহমান সাহেব বর্তমান জাতীয় সংসদের সদস্য। রহিমের ইচ্ছা রাজনীতি ও জনসেবার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করা। তাই সুযোগ পেলেই সে তার বাবার সাথে নাগরিক অধিকার, রাষ্ট্র, সংবিধান ও সুশাসন বিষয়ে আলোচনা করে। ছেলের আগ্রহ দেখে রহমান সাহেব এ বিষয়ে আরও জ্ঞান অর্জনের জন্য রহিমকে নাগরিকতা সংশ্লিষ্ট বিষয়টি পাঠ্য হিসাবে নেয়ার পরামর্শ দেন।
ডা. ফারজানা পেশায় চিকিৎসক হলেও একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার বিষয়ে যথেষ্ট সচেতন। সে তার শিক্ষক বাবার কাছ থেকে একটা বই নিয়ে পড়ে নাগরিকতা বিষয়ক অনেক তথ্য জানতে পারে। সেই সাথে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান, সরকার, সংবিধান সম্পর্কেও জানতে পারে। সে উপলব্ধি করে, বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রে প্রতিটা নাগরিকের এই বিষয়টি পাঠ করা প্রয়োজন।