বাংলাদেশে শিল্পের শ্রেণী বিন্যাস
1. 'Z' শিল্পটি দেশে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প হিসেবে সর্বাধিক গুরুত্ব বহন করছে। শুল্ক বাধা, বিদ্যুৎ সরবরাহে অনিশ্চয়তা, আর্থিক ঋণ সুবিধার অনুপস্থিতিসহ নানাবিধ সমস্যা এ শিল্পের উন্নয়নে বাধা সৃষ্টি করছে। তথাপি সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ এ শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনাকে উজ্জ্বল করেছে।
শিল্প কী?
"ক্ষুদ্র ও কুটির শিল্প দেশে সুষম উন্নয়ন ঘটায়"-ব্যাখ্যা করো।
উদ্দীপকে বর্ণিত 'Z' শিল্পটির সমস্যা সমাধানের উপায়সমূহ ব্যাখ্যা করো।
"বাংলাদেশে 'Z' শিল্প এক উজ্জ্বল সম্ভাবনাময় শিল্প"- বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আমেরিকা প্রবাসী জনাব জামান একজন ধনাঢ্য ব্যক্তি। পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বেড়ানো তার সখ। ইউরোপ, আমেরিকা বাজারে যেখানেই গিয়েছেন সর্বত্রই বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত দ্রব্য ও কুটিরশিল্পের নিপুণ সামগ্রী দেখে নিজ দেশ নিয়ে আনন্দিত। তার মতে, বাংলাদেশের অর্থনীতি এখন আর স্থবির নয়।
পণ্য রপ্তানি বহুমুখীকরণ বাংলাদেশের একটি অন্যতম চ্যালেঞ্জ। আমাদের রপ্তানি আয় মূলত কেন্দ্রীভূত হয়ে আছে। 'ক' নামক একটি শিল্পে মোট রপ্তানি আয়ের ৮৪ শতাংশ অর্জিত হয়। এ শিল্পে নিয়োজিত শ্রমিকদের প্রায় ৭০ ভাগই অনগ্রসর নারী জনগোষ্ঠী। কিন্তু আমাদের অর্থনীতি, কর্মসংস্থান ও আয়ের জন্য এটি খুবই ঝুঁকিপূর্ণ। বহুমুখী পণ্য রপ্তানি তালিকায় যুক্ত করার মাধ্যমে এ জাতীয় ঝুঁকি এড়ানো সম্ভব।
বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন অবকাঠামো নির্মাণে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক প্রকল্প গ্রহণ করে সুফল লাভ করছে। তাই আমাদের দেশেও এ ধরনের প্রকল্প গ্রহণ করা হচ্ছে। তাতে উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা বিরাজ করছে।
আনিস উদ্দীন আমার বন্ধু। কঠোর পরিশ্রম ও বুদ্ধিমত্তার গুণে দারিদ্র্য দূর করে সে আজ সমাজে প্রতিষ্ঠিত। ২০০০ সালে মাত্র ৫ লক্ষ টাকা ও পরিবারের সদস্য নিয়ে সে একটি শিল্প গড়ে তোলে। ২০১০ সালে তার পুঁজি বেড়ে হয় ৫০ লক্ষ টাকা এবং প্রতিষ্ঠানের শ্রমিক বেড়ে হয় ১৫ জন। ২০১৫ সালে তার শিল্প প্রতিষ্ঠানের পুঁজি বেড়ে হয় ১০ কোটি টাকা এবং শ্রমিক বেড়ে হয় ৯০ জন।