বাংলাদেশে শিল্পের শ্রেণী বিন্যাস
1. আমেরিকা প্রবাসী জনাব জামান একজন ধনাঢ্য ব্যক্তি। পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বেড়ানো তার সখ। ইউরোপ, আমেরিকা বাজারে যেখানেই গিয়েছেন সর্বত্রই বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত দ্রব্য ও কুটিরশিল্পের নিপুণ সামগ্রী দেখে নিজ দেশ নিয়ে আনন্দিত। তার মতে, বাংলাদেশের অর্থনীতি এখন আর স্থবির নয়।
হাইটেক শিল্প কী?
ক্ষুদ্র ও কুটিরশিল্প দেশে সুষম উন্নয়ন ঘটায়- ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে কীরূপ ভূমিকা পালন করেছে? আলোচনা করো।
বাংলাদেশের অর্থনীতি এখন আর স্থবির নয়- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
পণ্য রপ্তানি বহুমুখীকরণ বাংলাদেশের একটি অন্যতম চ্যালেঞ্জ। আমাদের রপ্তানি আয় মূলত কেন্দ্রীভূত হয়ে আছে। 'ক' নামক একটি শিল্পে মোট রপ্তানি আয়ের ৮৪ শতাংশ অর্জিত হয়। এ শিল্পে নিয়োজিত শ্রমিকদের প্রায় ৭০ ভাগই অনগ্রসর নারী জনগোষ্ঠী। কিন্তু আমাদের অর্থনীতি, কর্মসংস্থান ও আয়ের জন্য এটি খুবই ঝুঁকিপূর্ণ। বহুমুখী পণ্য রপ্তানি তালিকায় যুক্ত করার মাধ্যমে এ জাতীয় ঝুঁকি এড়ানো সম্ভব।
বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন অবকাঠামো নির্মাণে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক প্রকল্প গ্রহণ করে সুফল লাভ করছে। তাই আমাদের দেশেও এ ধরনের প্রকল্প গ্রহণ করা হচ্ছে। তাতে উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা বিরাজ করছে।
কামাল সাহেব ৪০ কোটি টাকা ব্যয় করে একটি শিল্প স্থাপন করেন। তার শিল্প প্রতিষ্ঠানে ৫০০ জন শ্রমিককে যোগ্যতা অনুযায়ী কাজ দেয়া হয়। কামাল সাহেবের বন্ধু জামাল সাহেব উৎপাদন ক্ষেত্রে বিশেষায়ন, সম্পদের সর্বোচ্চ ব্যবহার, বৈদেশিক মুদ্রা অর্জন এবং জীবনযাত্রার মান উন্নয়নে একটি পোশাক কারখানা স্থাপন করেন। তার দেখাদেখি আরও অনেক উদ্যোক্তা ও জাতীয় কারখানা স্থাপনে এগিয়ে আসেন।
মি. জনসন ইংল্যান্ডের একজন সফল ব্যবসায়ী। তার দেশে বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন তৈরি পোশাক ও চামড়াজাত পণ্য বেশ জনপ্রিয় হওয়ায় এসবের প্রায় সবকিছুই তিনি বাংলাদেশ থেকে ক্রয় করেন। ২০১৪ সালে জনসন বাংলাদেশে এসে এক সপ্তাহ অবস্থানকালে বেশকিছু তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন এবং এ শিল্পের বেশ কিছু সমস্যা সম্পর্কে অবগত হন। তিনি মনে করেন, কারিগরি উন্নয়ন, উৎপন্ন পণ্যের গুণগতমান বৃদ্ধি, শ্রমিকদের প্রশিক্ষণ, পোশাকের আইটেম বৃদ্ধি করতে পারলে এদেশের তৈরি পোশাক রপ্তানি আরও বহুগুণ বৃদ্ধি পাবে। ২০১৫ সালে মি. জনসন আবার বাংলাদেশে এসে হাজারীবাগে বেশ কিছু চামড়াজাত পণ্য তৈরি কারখানা পরিদর্শন করেন এবং এ শিল্পের ভবিষ্যত সম্ভাবনাও ১ তার কাছে খুব উজ্জ্বল মনে হয়।