প্রশিক্ষণ
1.
আনমনা লিমিটেড বিভিন্ন কোয়ালিটির রড উৎপাদন ও বিপণন করে। প্রতিষ্ঠানটি কর্মী নিয়োগ দেওয়ার জন্য কর্মীর যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ইত্যাদি উল্লেখ করে একটি পত্রিকায় বিজ্ঞাপন দেন। আবেদনকৃত ১,০০০ প্রার্থী থেকে যাচাই-বাছাই শেষে ৪০ জনকে নিয়োগ দেওয়া হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে কর্তৃপক্ষ প্রত্যেক কর্মীকে প্রতিষ্ঠানের ৬ টি বিভাগের পর্যায়ক্রমে একমাস করে কাজ করার নির্দেশনা দেন।
কর্মী নির্বাচন কি?
কর্মীসংস্থান ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকের প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের কোন উৎস ব্যবহৃত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকের প্রতিষ্ঠানে চলমান প্রশিক্ষণ পদ্ধতির ধরন উল্লেখপূর্বক যৌক্তিকতা মূল্যায়ন কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
পদ্মা ব্যাংক লি. ২০ জন প্রবেশনারী অফিসার নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে । আরমান লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে নির্বাচিত হন। ব্যাংকে যোগদান করার পর আরমানকে বিভিন্ন বিভাগে কাজ করতে হয়েছে। তিনি এক মাসের একটি প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশগ্রহণ করে সাফল্যের সাথে সমাপ্ত করেন। ব্যাংকের শাখা ব্যবস্থাপক জনাব ইমতিয়াজ আরমানের কর্মদক্ষতায় সন্তুষ্ট হয়ে তার পদোন্নতির সুপারিশ করেছেন।
যোগ্য কর্মী নিয়োগের উদ্দেশ্যে 'X' লি. জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দেয়। পরবর্তীতে নবনিযুক্ত কর্মীদের দক্ষ করে গড়ে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা নেন। ফলে প্রতিষ্ঠানে অপচয় কম হয় এবং সহজেই লক্ষ্য অর্জিত হয়।
জনাব খালিদ হাসান নর্থ-সাউথ মোটরস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক। তিমি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। তার প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় কর্মীর শূন্য পদ পূরণের জন্য দক্ষ ও যোগ্য কর্মী নির্বাচনের জন্য তিনি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। নির্বাচিত কর্মীদেরকে প্রতিষ্ঠানের অভ্যন্তরে ছয় মাসের প্রশিক্ষণ শেষে তিনি স্থায়ীভাবে নিয়োগ দেন। এতে তাদের দক্ষতা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠান সফলতার মুখ দেখতে পায়।
'নীলগিরি কোম্পানি লি.' গত ১০ বছর ধরে তাদের ব্যবসায় পরিচালনা করে আসছে। কোম্পনিটিতে নতুন একটি বিভাগ খোলার কারণে দক্ষ কিছু কর্মীর প্রয়োজন দেখা দেয়। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি আবেদনকৃত কর্মীদের মধ্য হতে ২০ জন কর্মীকে অস্থায়ীভাবে নিয়োগ দান করে। উক্ত কর্মীদের চাকরির বিধান অনুযায়ী প্রতিষ্ঠানের অভ্যন্তরে ছয় মাসের প্রশিক্ষণ শেষে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। এতে করে কর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখে।