ব্যবস্থাপনার নীতিসমূহ
1. ইউনুস কলেজের একটি বিভাগের সহকারী হিসেবে কাজ করে। একই সাথে তাকে কলেজের অন্য পরীক্ষা পরিচালনা সংক্রান্ত কাজ করতে হয়। পরীক্ষা কমিটির প্রধান বিভিন্ন সময় আদেশ দেন। এতে সে বিভাগের দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে না। অন্যদিকে তার বেতন কলেজে কর্মরত অন্যান্য সহকারীর বেতনের সমান। আবার কলেজে প্রতি শুক্রবার বিভিন্ন প্রোগ্রাম থাকার ফলে যেকোনো ছুটি ভোগ করতে পারে না। বিষয়গুলো তাকে প্রায়ই ব্যথিত করে।.
আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
প্রশাসন বলতে কী বোঝায়?
উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতি লঙ্ঘিত হয়েছে বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো।
উদ্দীপকে ব্যবস্থাপনার যে মৌলিক নীতিমালার বাস্তবায়ন না করাতে ইউনুস মনঃক্ষুণ্ণ তা মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মি. জামিল আহমেদ চৌধুরী গ্রুপ অব কোম্পানির একজন নির্বাহী পরিচালক। তিনি তার প্রতিষ্ঠানের সকল কর্মীদের ব্যক্তিগত খোঁজ-খবর নেন এবং মতামতকে মূল্য দেন। প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ এবং বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণের কাজ তিনি পরিচালনা পর্ষদের সাথে পরামর্শ করে ঠিক করেন। গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে অধস্তন কর্মকর্তাগণ অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেন। বিগত বছরে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সক্ষম হয়।
মি. জুনায়েদ বন্ধন গ্রুপের একজন শীর্ষ নির্বাহী। অধস্তনদের পরিচালনায় তার নীতি এরূপ যে, তিনি সকলের প্রতি সমান ও নিরপেক্ষ আচরণ প্রদর্শন করেন। সুযোগ-সুবিধা বা কোনো প্রকার দন্ড প্রদানে তিনি অধস্তনদের প্রতি কোনোরূপ বৈষম্য করেন না। এ কারণে অধস্তনরা তাকে শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখে। এছাড়াও তিনি অধস্তনদের সাথে সবসময়ই যোগাযোগ রক্ষা করে চলেন। ফলে তিনি সহজেই তাদেরকে কার্যসম্পাদনে উদ্বুদ্ধ ও উৎসাহিত করতে পারেন। এতে প্রতিষ্ঠানের কার্যাবলির নির্বিঘ্ন সম্পাদন নিশ্চিত হয়েছে।
জনাব ইফতি ডায়মন্ড গার্মেন্টস লি. এ উৎপাদন ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। তিনি তার অধীনস্থ সকল জনশক্তির কাজকে সুনির্দিষ্ট করে দেন। অনুসন্ধান করে জানতে পারলেন চাকরি চলে যাওয়ার ভয়ে অনেকে কাজে আগ্রহ হারিয়ে ফেলেছে। তাছাড়া সুযোগ আসলেই অন্য প্রতিষ্ঠানে চলে যাচ্ছেন। জনাব ইফতি এ সমস্যা উত্তরণের প্রচেষ্টা চালাচ্ছেন।
কোনটি হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনার নীতি নয়?