ব্যবস্থাপনার নীতিসমূহ
1.
উৎপাদন ও বিক্রয় বৃদ্ধি সংক্রান্ত নির্দেশনা জারির প্রেক্ষিতে উৎপাদন বিভাগের ব্যবস্থাপক জনাব আতিক আরও সতর্কতার সাথে প্রত্যেক কর্মীর কাজ সুনির্দিষ্ট করে দিয়ে তাদের জবাবদিহিতার ব্যবস্থাও করেন। উৎপাদন বৃদ্ধির জন্য তার অধীনস্থ চল্লিশ জনের মাঝে পনেরো জনকে নির্দিষ্ট পরিমাণে মোবাইল বিল এর ব্যবস্থা করেন। এর জন্য বাকি ২৫ জনের মনে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি ঊর্ধ্বতন নির্বাহীগণ অবগত হলেন এবং তারা ক্ষোভ নিরসণ এর জন্য উদ্যোগ গ্রহণ করেন।
ব্যবস্থাপনার নীতি কি?
এফ ডব্লিউ টেইলর কে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন?
উদ্দীপকে হেনরি ফেয়ল এর কোন নীতি লঙ্ঘনের ফলে প্রতিষ্ঠানটিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা কর।
জনাব আতিক একজন প্রশাসক না ব্যবস্থাপক? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব আরিয়ান XYZ কোম্পানির একজন ব্যবস্থাপক। তিনি যথাসময়ে অফিসে আসেন এবং যথানিয়মে কাজ শেষ করে অফিস ত্যাগ করেন। তিনি নিজের কাজে খুব দক্ষ এবং প্রয়োজনে অন্যদের বোঝাতে সক্ষম হন। সহকর্মীদের পরামর্শ ধৈর্য ধরে শোনেন এবং আলোচনার মাধ্যমে দ্রুত সঠিক সিদ্ধান্ত দেন। তবে তার অধীনস্থ কর্মীদের মধ্যে শুধু নিজ এলাকার কর্মীদের তিনি ঠিকমতো ছুটি দেন এবং অন্যদের সহজে ছুটি দিতে চান না ।
AB লি.-এর উৎপাদন বিভাগ তার কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও ক্ষমতা নির্দিষ্ট করে দেয়। এতে কর্মীর কাজ সহজ হয়। আবার পরিচালক পর্ষদের ২০% উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিষ্ঠানের সব বিভাগের কর্মকর্তারা একই লক্ষ্যকে সামনে রেখে অধস্তনদের পরামর্শ ও নির্দেশনা দেন। ফলে কাজের ক্ষেত্রে জটিলতা না থাকায় লক্ষ্য পূরণ সহজ হয়।
মি. জামিল আহমেদ চৌধুরী গ্রুপ অব কোম্পানির একজন নির্বাহী পরিচালক। তিনি তার প্রতিষ্ঠানের সকল কর্মীদের ব্যক্তিগত খোঁজ-খবর নেন এবং মতামতকে মূল্য দেন। প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ এবং বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণের কাজ তিনি পরিচালনা পর্ষদের সাথে পরামর্শ করে ঠিক করেন। গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে অধস্তন কর্মকর্তাগণ অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেন। বিগত বছরে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সক্ষম হয়।
জনাব ইসতিয়াক একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সিদ্ধান্ত নিলেন যে, চলতি বছর প্রতিষ্ঠানের মুনাফা সর্বাধিক করবেন। সেইজন্য তিনি তার অধীনস্থ সকল কর্মকর্তাকে নির্দেশ দিলেন। কর্মকর্তাগণ সেই সাধারণ উদ্দেশ্য অর্জনের জন্য অধীনস্থ কর্মচারীদের নির্দেশ দিলেন। সবাই একটি উদ্দেশ্যকে সামনে রেখে নিজ নিজ অবস্থান থেকে নির্দেশনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মুনাফা অর্জনে সমর্থ হয়। প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা দিন দিন বেড়েই চলেছে। পরিচালক মহোদয় সবাইকে ধন্যবাদ জানান।