উৎপাদন ক্ষমতার প্রকারভেদ,পরিমাপ,নির্ধারণ ও ব্যবহার
1. উৎপাদন ক্ষমতার কেমন ব্যবহার প্রতিষ্ঠানের উদ্দেশ্য?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
অধ্যাপক আব্দুস সালাম অবসরকালীন জীবন স্বাচ্ছন্দে কাটানোর লক্ষ্যে একটি প্রিন্টিং প্রেস স্থাপন করেন। প্রেসে তিনি অত্যাধুনিক মেশিন স্থাপন করেন, যার মাধ্যমে তিনি প্রতিদিন ১৫০০টি পুস্তক ছাপাতে পারেন। কিন্তু তিনি মেশিনটি ব্যবহার করে প্রতিদিন গড়ে ১২০০ টি পুস্তক ছাপাচ্ছেন। তিনি এ পরিমাণ উৎপাদনেই খুশি।
সাহিদা পারভীন নাটোরের বিসিক এলাকায় একটি বুটিক এন্ড টেইলার্স স্থাপন করেছেন। প্রতিষ্ঠানটিতে তিনি বছরে ২০,০০০ একক পণ্য উৎপাদন করেন। এজন্য তিনি কারখানার ভাড়া ২৫,০০০ টাকা, স্থায়ী ব্যয় ৭৫,০০০ টাকা, কাঁচামাল ৭,৪০,০০০ টাকা এবং মজুরি বাবদ ২,৩০,০০০ টাকা ব্যয় নির্বাহ করেন। ফলে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত উৎপাদনের কাছাকাছি অবস্থান করছে।
'সুমি টেক্সটাইল মিল' স্বাভাবিক পরিবেশে দৈনিক ১০,০০০ মিটার কাপড় উৎপাদন করতে সক্ষম। টেক্সটাইল মিলটি ২০১৫ সালে দৈনিক গড়ে ৬,০০০ মিটার কাপড় উৎপাদন করে, যা ৮,০০০ মিটারে উন্নীত করতে পারলে দীর্ঘদিন প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব। বর্তমানে সরকার 'দেশি পণ্য, কিনে হও ধন্য' নীতি নেওয়ায় কাপড়ের দৈনিক গড় চাহিদা বেড়েছে। এ অবস্থায় টেক্সটাইল মিলের দৈনিক ১৫,০০০ মিটার কাপড় উৎপাদনের প্রয়োজন হয়। এমতাবস্থায় মিল কর্তৃপক্ষ উৎপাদন বাড়ানোর জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে।
অসীম ব্যয়ী উৎপাদন মাত্রা হলো— i. ব্যয় বাড়ানো ii. প্রযুক্তি ব্যবহার iii. অপচয় বাড়ানো নিচের কোনটি সঠিক?