মান নিয়ন্ত্রণ
1. উৎপাদন ব্যবস্থাপনার উৎপাদনকালীন কাজ কোনটি?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'বিশ্বরূপা’ গার্মেন্টস নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠিত রপ্তানিমুখী পোশাক কারখানা। সম্প্রতি প্রতিষ্ঠানটি বিদেশি ক্রেতার কাছ থেকে একটি বড় মাপের অর্ডার পায়। অর্ডার অনুযায়ী পোশাক তৈরি করার পর কিছু ত্রুটি চিহ্নিত হওয়ায় বেশ কিছু পণ্য বাতিল করে নতুন করে পণ্য উৎপাদন করতে হয়। এতে প্রতিষ্ঠানটিকে বড় অঙ্কের লোকসান বহন করতে হয়। অন্যদিকে প্রতিষ্ঠানটির সুনাম কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়। এজন্য 'বিশ্বরূপা গার্মেন্টস' ব্যয় কমানোর জন্য মান নিয়ন্ত্রণের কথা ভাবছে।
মি. মুন্না রাজশাহীতে একটি আমের জুস ফ্যাক্টরি গড়ে তোলে। তাদের উৎপাদিত জুস দেশের বিভিন্ন এলাকায় বিপণন করে । কিন্তু ক্রেতাদের কাছ থেকে তেমন সাড়া না পাওয়ায় মি. মুন্না জুসের মান BSTI-এর ল্যাবরেটরিতে পরীক্ষা করিয়ে তা নিম্নমানের বলে বিবেচিত হয়। জুসের মানের যে ত্রুটি-বিচ্যুতি ছিল তা সংশোধনের ব্যবস্থা করে সে পুনরায় বিপণন কার্যক্রম শুরু করে এবং জুসের জনপ্রিয়তা বেড়েছে।
"নিহা মিষ্টান্ন "ডিজাইনার কেক ও মিষ্টি তৈরি করে। শুরুতেই প্রতিষ্ঠানটি কয়েকজন মহিলাকে কেক ও মিষ্টি তৈরির প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করে। এতে প্রতিষ্ঠানটির কিছু খরচ হলেও মানসম্মত কেক ও মিষ্টি তৈরিতে সক্ষম হয়। প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত কেক ও মিষ্টি পূর্ব নির্ধারিত মান অনুযায়ী হচ্ছে কিনা তা যাচাই করে দেখে এবং কোন ত্রুটি থাকলে তার সংশোধনের ব্যবস্থা করেন। মানসম্পন্ন পণ্য উৎপাদন নিশ্চিত হয় এবং বিক্রয় ও মুনাফা বৃদ্ধি পায়।
জনাব হাসান 'স্পার্ক' নামক মশার কয়েল উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানে উৎপাদন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। উৎপাদনের পরিমাণ কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে বিভিন্ন জরিপ, বিক্রয়কর্মীর মতামত ও পরিসংখ্যানিক বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকেন। হঠাৎ পণ্যটির বিক্রি কমে যাওয়ার প্রেক্ষিতে কারণ অনুসন্ধানে দেখা যায়, গ্রাহকরা অভিযোগ করছেন পণ্যটি আর আগের মতো কার্যকর নয়। তাই জনাব হাসান কয়েল উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন প্রকার ত্রুটি-বিচ্যুতি নির্ণয়পূর্বক
সংশোধনমূলক ব্যবস্থা নেন।