ব্যবস্থাপনার নীতিসমূহ
1. একজন ব্যবস্থাপকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অধীনস্থ কর্মী সংখ্যাকে বলা হয়-
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব আশিক একটি খ্যাতনামা গার্মেন্টস কোম্পানির নতুন একটি ইউনিটের ব্যবস্থাপক নিযুক্ত হয়েছেন। তিনি প্রথমে তার প্রতিষ্ঠানে যে সকল কাজ রয়েছে তা চিহ্নিত করে কাজের প্রকৃতি অনুসারে সেগুলোকে কতকগুলো প্রধান ভাগে ভাগ করেন এবং বিভিন্ন বিভাগ-উপবিভাগ প্রতিষ্ঠা করেন। এরপর যেখানে যে দক্ষতার জনশক্তি প্রয়োজন তা নিয়োগ দিয়ে তাদের দায়িত্ব ও কর্তব্য বুঝিয়ে দেন। শুধু তাই নয় তিনি অন্যান্য উপকরণাদিও যথাস্থানে স্থাপন করেন। এতে তার ইউনিট অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।
জনাব আরিয়ান XYZ কোম্পানির একজন ব্যবস্থাপক। তিনি যথাসময়ে অফিসে আসেন এবং যথানিয়মে কাজ শেষ করে অফিস ত্যাগ করেন। তিনি নিজের কাজে খুব দক্ষ এবং প্রয়োজনে অন্যদের বোঝাতে সক্ষম হন। সহকর্মীদের পরামর্শ ধৈর্য ধরে শোনেন এবং আলোচনার মাধ্যমে দ্রুত সঠিক সিদ্ধান্ত দেন। তবে তার অধীনস্থ কর্মীদের মধ্যে শুধু নিজ এলাকার কর্মীদের তিনি ঠিকমতো ছুটি দেন এবং অন্যদের সহজে ছুটি দিতে চান না ।
AB লি.-এর উৎপাদন বিভাগ তার কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও ক্ষমতা নির্দিষ্ট করে দেয়। এতে কর্মীর কাজ সহজ হয়। আবার পরিচালক পর্ষদের ২০% উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিষ্ঠানের সব বিভাগের কর্মকর্তারা একই লক্ষ্যকে সামনে রেখে অধস্তনদের পরামর্শ ও নির্দেশনা দেন। ফলে কাজের ক্ষেত্রে জটিলতা না থাকায় লক্ষ্য পূরণ সহজ হয়।
মি. জামিল আহমেদ চৌধুরী গ্রুপ অব কোম্পানির একজন নির্বাহী পরিচালক। তিনি তার প্রতিষ্ঠানের সকল কর্মীদের ব্যক্তিগত খোঁজ-খবর নেন এবং মতামতকে মূল্য দেন। প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ এবং বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণের কাজ তিনি পরিচালনা পর্ষদের সাথে পরামর্শ করে ঠিক করেন। গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে অধস্তন কর্মকর্তাগণ অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেন। বিগত বছরে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সক্ষম হয়।