Loading ...
৩।বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি(৫)
1.
(ক) উদাহরণসহ বাংলা ক্রিয়াপদের শ্রেণিবিভাগ বর্ণনা কর।
অথবা,
(খ) নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ নির্দেশ কর:
i) এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল।
ii) আজ নয় কাল সে আসবেই।
iii) অধিক ভোজন অনুচিত।
iv) এত চিনি দিলাম তবু মিষ্টি হলো না।
v) পয়লা বৈশাখ বাঙালির উৎসবের দিন।
vi) অনেকেই ভাতের বদলে রুটি খায়।
vii) পড়ন্ত বিকেলে হাঁটতে ভালো লাগে।
viii) এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো!
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) বিশেষণ পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষণ পদের শ্রেণিবিভাগ দেখাও।
অথবা,
(খ) নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের পদ নির্দেশ কর:
চাকরি করে অন্যায় পয়সায় ধনী হওয়ার লোভ রাখ? তার চেয়ে মুদি দোকানি ভালো। মুদির পয়সা পবিত্র।
অনেক যুবক থাকতে পারে, যারা মনে করে কোনো রকমে একটা চাকরি সংগ্রহ করে সমাজের ভেতর আসন প্রতিষ্ঠা করতে পারলেই হলো।
চুরির সাহায্যেই হোক অথবা অসৎ উপায় অবলম্বন করেই হোক, ক্ষতি নেই।
(ক) বিশেষ্যপদ কাকে বলে? উদাহরণসহ বিশেষ্যপদের শ্রেণিবিভাগ আলোচনা কর।
অথবা,
(খ) নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ নির্দেশ কর:
ⅰ) আজ নয় কাল সে আসবেই।
ii) বাবা রাতে ভাতের বদলে রুটি খান।
iii) লোকটি ধনী কিন্তু কৃপণ।
iv) আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে।
v) যথা ধর্ম তথা জয়।
vi) মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা।
ii) শাবাশ! দারুণ খেলেছে আমাদের ছেলেরা।
viii) তিনটি ফুল আর অনেক পাতা।
(ক) ক্রিয়াপদ কাকে বলে? ক্রিয়াপদ কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশ কর:
ⅰ) আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে।
ii) হে বন্ধু, বিদায়।
iii) দুঃখ বিনা সুখ লাভ হয় না।
iv) এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল।
v) ডাক্তার এসে দেখল যে রোগী মারা গেছে।
vi) গরিবকে সাহায্য করা উচিত।
vii) অপরকে একটুখানি সুখ দাও।
viii) বাড়িটি খাঁখাঁ করছে।
(ক) ব্যাকরণিক শব্দশ্রেণি কাকে বলে? ব্যাকরণিক শব্দ কত প্রকার ও কী কী? সংজ্ঞা ও উদাহরণসহ লেখো।
অথবা,
(খ) নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর:
সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি।
বলো নাকো কথা ওই যুবকের সাথে। কী কথা তাহার সাথে তার সাথে?
আকাশের আড়ালে। আকাশ।
মৃত্তিকার মতো তুমি আজ।