সমবায় সমিতির প্রকারভেদ
1.
কুমিল্লা জেলার লালমাই এলাকায় সবজি চাষিরা নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি সমবায় সমিতি গঠন করে। তাদের উৎপাদিত সবজি স্থানীয় বাজারে বিক্রির সাথে সাথে শহরের বাজারেও বিক্রি হয়। গত বছর তারা ১,০০,০০০ টাকা মুনাফা বন্টন করে। একজন সদস্য অর্জিত সমুদয় মুনাফা নিজেদের মধ্যে বন্টনের প্রস্তাব করেন।
সমবায় সমিতির মূল উদ্দেশ্য কি?
সমবায়কে অল্প আয়ের মানুষের সংগঠন বলা হয় কেন?
উদ্দীপকে প্রতিষ্ঠানটি সদস্যদের প্রকৃতি বিচারে কোন ধরনের সমবায় সমিতি? ব্যাখ্যা কর।
তুমি কি মনে কর জনৈক সদস্যদের প্রস্তাব যৌক্তিক? ব্যাখ্যা কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মাধববাটির লিচু চাষিরা একত্রিত হয়ে 'আলোর ভুবন' নামে একটি সমবায় সমিতি গড়ে তোলে। ২০১৬ সালে তাদের অর্জিত মুনাফার পরিমাণ ছিল ১০,০০,০০০ টাকা। অপরদিকে কাজীপাড়ার ভুট্টা চাষিরা 'উত্তরণ' নামে একটি সমবায় সমিতি গড়ে তোলে। ২০১৬ সালে তাদের অর্জিত মুনাফার পরিমাণও ছিল ১০,০০,০০০ টাকা। 'উত্তরণ' সমবায় সমিতির জমাকৃত সঞ্চয় থেকে ঋণ সুবিধা দেওয়া হয় কিন্তু 'আলোর ভুবন' সমিতিটির সেরূপ কোনো ব্যবস্থা নেই।
রংপুরের তিস্তা পাড়ের জেলেরা তাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি সমবায় সমিতি গঠন করেছেন। তাদের উৎপাদিত মৎস্য ঢাকার বাজারে বিক্রি করেন। গত বছর তাদের অর্জিত মুনাফার পরিমাণ ছিল ২,৫০,০০০ টাকা। তারা বিধিবদ্ধভাবে সংরক্ষিত তহবিল সংরক্ষণ করেন। বর্তমানে সমিতির প্রয়োজনে ৬০,০০০ টাকায় একটি ফ্রিজ ক্রয় করতে চান। এজন্য তারা সংরক্ষিত তহবিলকে কাজে লাগাতে চাইলেন।
মধ্যস্বত্বব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ২০১৫ সালে কাশিমপুরের ২৫ জন তাঁত শিল্পী মিলে সমান সংখ্যক শেয়ার কেনার মাধ্যমে একটি নিবন্ধিত সমবায় সমিতি গঠন করল।
২০১৭ সাল পর্যন্ত তাদের অর্জিত মুনাফা ছিল নিম্নরূপ:
বছর | ২০১৫ | ২০১৬ | ২০১৭ |
মুনাফা | ৮৫,০০০ | ৮০,০০০ | ৯৫,০০০ |
তারা বিধিবদ্ধ ন্যূনতম তহবিল সংরক্ষিত করে। শুরু থেকেই তাদের সমিতিটি বেশ লাভজনক হয়ে উঠেছে।
রফিক পেশায় একজন রিকসা ভ্যান চালক। স্বল্প আয়ের লোক বিধায় সংসার চালাতে মহাজনের নিকট হতে ঋণ নিতে হয়। অবস্থার উন্নয়নের লক্ষ্যে কয়েকজন বন্ধু মিলে ভ্যানচালক সমবায় সমিতি গঠন করেন। তারা দৈনিক ভিত্তিক চাঁদা দিয়ে সঞ্চয় জমা করেন এবং জমাকৃত টাকা ব্যবসায়িক কাজে লাগিয়ে আর্থিকভাবে লাভবান হন। সমিতি অল্পদিনে ৩৫টি ভ্যান গাড়ি নিজস্ব অর্থায়নে ক্রয় করে। সমিতির সদস্য সংখ্যা এখন ৮৩ জন।