সমবায় সমিতির প্রকারভেদ
1. রফিক পেশায় একজন রিকসা ভ্যান চালক। স্বল্প আয়ের লোক বিধায় সংসার চালাতে মহাজনের নিকট হতে ঋণ নিতে হয়। অবস্থার উন্নয়নের লক্ষ্যে কয়েকজন বন্ধু মিলে ভ্যানচালক সমবায় সমিতি গঠন করেন। তারা দৈনিক ভিত্তিক চাঁদা দিয়ে সঞ্চয় জমা করেন এবং জমাকৃত টাকা ব্যবসায়িক কাজে লাগিয়ে আর্থিকভাবে লাভবান হন। সমিতি অল্পদিনে ৩৫টি ভ্যান গাড়ি নিজস্ব অর্থায়নে ক্রয় করে। সমিতির সদস্য সংখ্যা এখন ৮৩ জন।
সমবায়ের মূল উদ্দেশ্য কী?
ভোক্তা সমবায় সমিতি বলতে কী বোঝায়?
উদ্দীপকে বর্ণিত সমবায় সমিতি সদস্যদের প্রকৃতি বিচারে কোন ধরনের ব্যাখ্যা করো।
বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে জনাব রফিকের উদ্যোগ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রংপুরের তিস্তা পাড়ের জেলেরা তাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি সমবায় সমিতি গঠন করেছেন। তাদের উৎপাদিত মৎস্য ঢাকার বাজারে বিক্রি করেন। গত বছর তাদের অর্জিত মুনাফার পরিমাণ ছিল ২,৫০,০০০ টাকা। তারা বিধিবদ্ধভাবে সংরক্ষিত তহবিল সংরক্ষণ করেন। বর্তমানে সমিতির প্রয়োজনে ৬০,০০০ টাকায় একটি ফ্রিজ ক্রয় করতে চান। এজন্য তারা সংরক্ষিত তহবিলকে কাজে লাগাতে চাইলেন।
মধ্যস্বত্বব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ২০১৫ সালে কাশিমপুরের ২৫ জন তাঁত শিল্পী মিলে সমান সংখ্যক শেয়ার কেনার মাধ্যমে একটি নিবন্ধিত সমবায় সমিতি গঠন করল।
২০১৭ সাল পর্যন্ত তাদের অর্জিত মুনাফা ছিল নিম্নরূপ:
বছর | ২০১৫ | ২০১৬ | ২০১৭ |
মুনাফা | ৮৫,০০০ | ৮০,০০০ | ৯৫,০০০ |
তারা বিধিবদ্ধ ন্যূনতম তহবিল সংরক্ষিত করে। শুরু থেকেই তাদের সমিতিটি বেশ লাভজনক হয়ে উঠেছে।
ঢাকায় ২৫ জন জুতা প্রস্তুতকারী কারখানার মালিক একত্রিত হয়ে আইনগত সত্তাবিশিষ্ট একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি গত তিন বছর যাবত যথাক্রমে, ৮,০০,০০০ টাকা, ১০,০০,০০০ টাকা ও ১২,০০,০০০ টাকা মুনাফা অর্জন করে। অর্জিত মুনাফা বিধি মোতাবেক সঞ্চিত তহবিলে রেখে অবশিষ্ট টাকা নিজের মধ্যে বণ্টন করে নেন। তারা নিজেদের আবাসন সমাধানের জন্য বসুন্ধরায় এককালীন ৯,০০,০০০ টাকা প্রদান করে কিস্তিতে একটি প্লট কেনার সিদ্ধান্ত নেন।
দিনাজপুরের ৩০ জন কৃষক ২০২০ সালে মধ্যস্থব্যবসায়ীদের থেকে রক্ষা পাওয়ার জন্য সবজি উৎপাদন, সার বীজ ক্রয় এবং উৎপাদিত সবজি একই দামে বিক্রয়ের উদ্দেশ্যে একটি সমবায় সমিতি গঠন করেন। বিগত দু'বছরে সমিতির অর্জিত মুনাফার পরিমাণ ছিল যথাক্রমে ৫০,০০০ টাকা এবং ৭০,০০০ টাকা। বর্তমান সদস্যদের কাছ থেকে কৃষিপণ্য সংগ্রহ করতে একটি অটো ভ্যান ক্রয় করা দরকার। ভ্যানটির বাজার মূল্য ৪০,০০০ টাকা। সমিতির সিদ্ধান্ত হলো- সংরক্ষিত তহবিল হতে অর্থায়ন করে উক্ত ভ্যান ক্রয় করবে।