পণ্যের মানের মৌলিক বিষয়বস্তু
1. ক্রেতাদের প্রত্যাশা পূরণে পণ্যের সক্ষমতাকে কী বলে?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
‘আফরিন গার্মেন্টস' হলো গাজীপুরে প্রতিষ্ঠিত একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। কিছুদিন আগে এটি বিদেশি ক্রেতার কাছে থেকে একটি বড় অর্ডার পায়। অর্ডার অনুযায়ী পণ্য তৈরি করার পর ত্রুটি চিহ্নিত হওয়ায় অনেক পণ্য বাতিল করে নতুন করে উৎপাদন করতে হয়। এতে প্রতিষ্ঠানটিকে বড় অঙ্কের লোকসান বহন করতে হয়।
জনাব শফিক দেশে অধিকাংশ সময় গরমকাল থাকার কথা মাথায় রেখে নিজস্ব কারখানায় ইলেকট্রিক ফ্যান উৎপাদন করে দেশব্যাপী বিক্রির ব্যবস্থা করেন। প্রথমদিকে তিনি পরিসংখ্যানিক মাননিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করেন। পণ্যের মান নিম্ন হওয়ায় তিনি কাঙ্ক্ষিত সফলতা অর্জনে ব্যর্থ হন। পরবর্তীতে পণ্য উৎপাদনের ক্ষেত্রে শফিক সাহেব প্রথমেই মান ঠিক করে এবং সে মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করেন এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেন। এতে তার উৎপাদিত ফ্যান বিক্রি ব্যাপকহারে বৃদ্ধি পায়।
‘লিজা ফ্যান লি.' পণ্য উৎপাদনের ক্ষেত্রে পরিদর্শন ও পরীক্ষা সংক্রান্ত ব্যয় করে থাকে। বর্তমানে কারখানার আয়তন বাড়ার কারণে প্রতিষ্ঠানটি আরও ১০০ জন শ্রমিককে নিয়োগ দেয়। দ্রুত উৎপাদন শুরুর লক্ষ্যে নবাগত শ্রমিকরা পুরাতন শ্রমিকদের অনুসরণ করার শর্তে সরাসরি কাজে যোগদান করে। কিন্তু এরপর থেকেই ক্রেতাদের কাছ থেকে ঘন ঘন পণ্যের ত্রুটি সংক্রান্ত অভিযোগ আসতে থাকে। প্রতিশ্রুতি অনুযায়ী কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ফ্যান মেরামত করে দেয় এবং এতে প্রায় ১৫ লক্ষ টাকা খরচ হয়। ফলে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়।
কিসের জন্য উৎপাদন বিভাগ পরিকল্পনা ও নির্দিষ্ট মান অনুযায়ী পণ্য উৎপাদন করে?"