পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু
1. জনাব আসাদ তাঁর এলাকায় ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি প্রতিষ্ঠান পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করেন। এ ব্যাপারে তাকে সহযোগিতা করার জন্য রফিক এবং সেলিম নামে দুইজনকে মনোনীত করেন। রফিক সাহেবের উপর প্রতিষ্ঠানটির পূর্বের অবস্থা, কর্মীদের সুযোগ-সুবিধা, অসুবিধা, বন্ধ হওয়ার কারণ ইত্যাদির দালিলিক প্রমাণ সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়। সেলিম সাহেবের উপর প্রতিষ্ঠানটির আয়-ব্যয়ের হিসাব এবং অল্প অর্থে বেশি চাহিদা পূরণ করে কীভাবে কর্মীদের কল্যাণ সাধন করা যায় তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়। জনাব আসাদ প্রতিষ্ঠানটি চালু করার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করার দায়িত্ব নিজ হাতে রাখেন।
পৌরনীতির সংজ্ঞা দাও।
সুশাসন প্রতিষ্ঠায় সাম্য কেন প্রয়োজন? ব্যাখ্যা কর।
উদ্দীপকের রফিক সাহেবের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পৌরনীতি ও সুশাসনের সাথে কোন বিষয়ের সম্পর্ক নির্দেশ করে? ব্যাখ্যা কর।
তুমি কি মনে কর, জনাব আসাদ ও সেলিম সাহেবের দায়িত্ব পৌরনীতি ও সুশাসনের সম্পর্কের ক্ষেত্রে একই বিষয় নির্দেশ করে? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিভাগে পঠিত দুটি বিষয়। একটি বিষয়ে পড়ানো হয় মানব সমাজের উৎপত্তি, ক্রমঃবিকাশ, সামাজিক মূল্যবোধ, সংঘ, সম্প্রদায়, প্রতিষ্ঠান ইত্যাদি যা মানুষের সামাজিক আচরণের বিজ্ঞানভিত্তিক আলোচনা করে। অপরটিতে পড়ানো হয় কীভাবে মানুষ সংগঠিত হয়ে সামাজিক জীবন গঠন করে এবং উক্ত সমাজের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে ।
ইমদাদুল হক একজন শিক্ষক। তিনি তার ছাত্রদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে একটি নির্দিষ্ট বিষয়ে জ্ঞানার্জনের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রত্যেককেই নিজ নিজ রাষ্ট্রের উন্নয়নের পাশাপাশি বিশ্বসভ্যতার উন্নয়নে কাজ করতে হবে।

ইয়ানা উচ্চমাধ্যমিক শ্রেণির ছাত্রী। তার শিক্ষক তাকে নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কিত একটি বিষয় অধ্যয়ন করার জন্য বলেন। তিনি তাকে আরও বলেন যে, দায়িত্ববোধ সম্পন্ন সুনাগরিকতার শিক্ষা এ বিষয় হতে পাওয়া যায়।