ব্যবসায়ে সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্ব পালন
জনাব ওয়াই একজন সয়াবিন তেল আমদানিকারক। গত রমজানের এক মাস আগে ৫০ হাজার মেট্রিক টন সয়াবিন তেল আমদানি করলেও যথাসময়ে তা বাজারে সরবরাহ করেননি। রমজানে বাজারে সয়াবিন তেলের মূল্য বেড়ে যায়। ফলে জনাব ওয়াই প্রচুর মুনাফা অর্জন করেন। কিন্তু সমাজে তার সুনাম ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জসীম বারো মাস ফলের ব্যবসায় করে। উৎপাদকের কাছ থেকে সে অপরিপক্ব ফল কম দামে কিনে বিশেষ প্রক্রিয়ায় ফল পাকায়। এরপর তা বাজারে বেশি দামে বিক্রি করে মুনাফা অর্জন করে। এসব ফল কিনে • অজান্তে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়। সচেতন নাগরিকের দায়িত্ব হচ্ছে এ বিষয়ে প্রতিরোধ গড়ে তোলা।
হাজারীবাগে সসিকা লিঃ নামক চামড়া কারখানার মালিক জনাব রহমান। প্রতিষ্ঠানটি পণ্যের প্রক্রিয়াজাতকরণে ক্ষতিকারক দিক বিবেচনায় তিনি সুষ্ঠু কর্মপরিবেশ গড়ে তুলতে সচেষ্ট। তিনি তার কারখানায় ফ্যান, আসবাবপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়সমূহের পর্যাপ্ততা নিশ্চিত করেন। কর্মীরাও তার কাজে সন্তুষ্ট হয়ে সর্বোচ্চ সেবা দেয়। এতে তার কারখানায় পণ্যমান ও গুণাগুণ বজায় থাকে।
জনাব টগর মাস্ক প্রস্তুতকারী একজন ব্যবসায়ী। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার আবার লকডাউন ঘোষণা করতে পারে এমনটি আঁচ করে বেশি মুনাফার আশায় তার গোডাউনে সংরক্ষিত মাস্ক বিক্রি বন্ধ করে দেন। ফলে ক্রেতারা বাজারে মাস্ক পাচ্ছেন না। এ সুযোগে এক সময় ৫ টাকার মাস্ক ৫০ টাকায় বিক্রি করেন।
নিলাচল লিমিটেড একটি বৃহদায়তন উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি, সুনাম অর্জন ও মুনাফা বৃদ্ধিকল্পে কিছু সমাজসেবামূলক প্রকল্প হাতে নিচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি চালু করতে যাচ্ছে। এতে প্রচুর অর্থ ব্যয় হয়। ফলে প্রতিষ্ঠানটির অভ্যন্তরে এ কাজের সমালোচনা শুরু হয়। কিন্তু প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি নিয়ে ভাবছে না; বরং এ কাজের ফলে আরও মুনাফা বৃদ্ধির প্রত্যাশা করছে।