শিল্প
1.
জনাব রহিম মিয়া একজন টমেটো চাষি। চলতি মৌসুমে তার জমিতে প্রচুর টমেটো উৎপন্ন হয়। প্রতিদিন টমেটো বিক্রয় করে তার যথেষ্ট পরিমাণ আয় হতে লাগল। কিন্তু মৌসুমের মাঝামাঝি সময়ে তিনি টমেটো নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে গেলেন। বাজারে টমেটোর যোগান বেড়ে যাওয়ায় মূল্য কমে গেল এবং কিছু পরিমাণ টমেটো অবিক্রীত থাকে। অবিক্রীত টমেটো যথাযথ সংরক্ষণের অভাবে পচে নষ্ট হয়ে যায়। এতে তিনি প্রত্যাশিত মুনাফা অর্জনে ব্যর্থ হন।
বাণিজ্য কী?
পণ্য ক্রয়-বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত জনাব রহিম মিয়ার ব্যবসায় কার্যক্রম কোন ধরনের শিল্পের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উদ্দীপকের পরিস্থিতিতে উৎপাদিত টমেটো ন্যায্যমূল্য প্রাপ্তি এবং প্রত্যাশিত লাভ পেতে হলে করণীয় কী? বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব মুরাদ রংপুরে একটি রাইস মিল স্থাপন করেছেন। তিনি তার এলাকার বিভিন্ন স্থানে চাল বিক্রি করেন। তিনি অভিজ্ঞতার মাধ্যমে বেশ উন্নতি সাধন করেছেন। তিনি এখন একটি স্বয়ংক্রিয় রাইস মিল স্থাপন করতে চান। কিন্তু এজন্য তার যথেষ্ট সক্ষমতা নেই।
মি. সাগর 'হোম টেক্সটাইল' এ ব্যবসায় করেন। তিনি তার টেক্সটাইলে বেডসিট, পর্দা, কুসন কভার ইত্যাদি পণ্য তৈরি করেন। হোম টেক্সটাইলের উৎপাদিত পণ্যগুলির নিজ এলাকার পাশাপাশি বিদেশেও চাহিদা রয়েছে। বর্তমানে মি. সাগর সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি অর্জন করেন। কারণ তিনি সবসময় ক্রেতার চাহিদা, রুচি ও পছন্দ অনুসারে পণ্য তৈরি করেন। এছাড়া তিনি এলাকার কিছু বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করেন।
জনাব হাসান একজন শিক্ষিত ব্যক্তি । তিনি চাকরির চেষ্টা না করে নিজ গ্রাম নীলগড়ে পোলট্রি ও ডেইরি ফার্ম গড়ে তোলেন। পাশাপাশি তিনি পুকুর লিজ নিয়ে মাছের চাষও শুরু করেন । নীলগড় গ্রামে আর্থিক কোনো প্রতিষ্ঠান না থাকায় তিনি মোবাইল ফোনের মাধ্যমে তাঁর ব্যবসায়ের আর্থিক লেনদেন করে থাকেন।
জনাব রুকু বিদেশি একটি ইলেকট্রনিক প্রতিষ্ঠানের এজেন্ট। তিনি উক্ত প্রতিষ্ঠানের পণ্য ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করেন। তার সরবরাহকৃত পণ্যের চাহিদা বাড়তে থাকায় তিনি ব্যবসায় বাড়াতে চান। তাই পণ্য সরবরাহের জন্য তার দুটি ট্রাক কেনা প্রয়োজন। তিনি আশা করছেন, এতে তার ব্যবসায়ের আরও বিস্তার ঘটবে।