স্থায়ী মূলধন পদ্ধতিতে মূলধন ও চলতি হিসাব
1. জামাল, কামাল ও আপন একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান ৩:২:১ অনুপাতে বণ্টন করে নেয়। ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ২,০০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা ও ১,০০,০০০ টাকা। সম্ভাব্য লাভের আশায় অংশীদারগণ প্রতিমাসের শেষে ২,০০০ টাকা, ১,০০০ টাকা ও ৬০০ টাকা করে নগদ উত্তোলন করে। নগদ উত্তোলন ছাড়াও জামাল ব্যক্তিগত ব্যবহারের জন্য ১০,০০০ টাকার পণ্য ব্যবসায়ে হতে উত্তোলন করে যা হিসাব বইতে লিখা হয়নি। মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক ৫% হারে সুদ ধার্য করতে হবে। ২০২৩ সালে ১ জানুয়ারি তারিখে তাঁদের চলতি হিসাবের ব্যালেন্স (উদ্বৃত্ত) ছিল জামাল ২০,০০০ টাকা (ক্রেডিট), কামাল ১৫,০০০ টাকা (ডেবিট) ও আপন ১০,০০০ টাকা (ক্রেডিট)।
উপরিউক্ত সমন্বয় সাধনের পূর্বে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে ব্যবসায়ের নীট মুনাফা ২,০০,০০০ টাকায় উপনীত হয়।
অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় কর।
লাভ-লোকসান আবন্টন হিসাব তৈরি কর।
কামাল ও আপনের চলতি হিসাব তৈরি কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই