আচরণের জৈবিক ও সামাজিক প্রেষনাসমূহ
1. দৃশ্যকল্প-১: মাইশা স্কুলে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। স্কুলের ডাক্তার পরীক্ষা করে দেখলেন যে, দীর্ঘক্ষণ খাবার না খাওয়ার কারণে মাইশা অজ্ঞান হয়েছে।
দৃশ্যকর-২: আয়েশা ও মনিরা দুই বোন। আয়েশা জনপ্রতিনিধি হিসেবে। নির্বাচিত হবার প্রত্যয় নিয়ে এলাকার জনগণের সুখে দুঃখে গত দু'বছর। যাবৎ পাশে রয়েছেন। মনিরা সব সময় প্রতিবেশী এবং আত্মীয়স্বজন নিয়ে দলবদ্ধভাবে বসবাস করেন।
প্রেষণা চক্রের প্রথম ধাপ কোনটি?
মুখভঙ্গি কীভাবে আবেগের প্রকাশ ঘটায়?
দৃশ্যকল্প-১ এ মাইশার মাঝে কোন ধরনের জৈবিক প্রেষণা- ক্রিয়াশীল? ব্যাখ্যা করো।
'আয়েশা ও মনিরার মাঝে সৃষ্ট প্রেষণা ভিন্ন হলেও মূলত তারা একই শ্রেণির'– বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
বিষয়-১: শিমু বিশ্ববিদ্যালয়ে যাবার পথে রাস্তায় একটি দুর্ঘটনা দেখে ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়, দ্রুত শ্বাস-প্রশ্বাস হতে থাকে। বুক ধড়ফড় করতে থাকে। গায়ের লোম খাড়া হয়ে যায়। গা ঘামতে থাকে।
বিষয়-২: ৭ম শ্রেণির শিক্ষার্থী জনি স্কুল থেকে বাসায় ফিরেই মায়ের কাছে খাবার চায়। জনির ভাই সোহাগ ভবিষ্যতে একজন বড় ডাক্তার হতে চায়।
আদিব ও আকিব দুই ভাই। তাদের মা তাদের পড়াশুনা নিয়ে খুবই উদ্বিগ্ন থাকেন এবং প্রায়ই তাদের বকাঝকা করেন। আরাফ প্রায়ই কলেজ ছুটির পড়ে খাবার খাওয়ার জন্য বাসায় চলে আসে। কিন্তু আদিব ভালো ফলাফলের আশায় চুটির পর বাসায় না গিয়ে লাইব্রেরিতে পড়ার জন্য চলে যায়।
দুখু মিয়া একজন গরিব কৃষক। তার বড় ছেলে সুজন দশম শ্রেণি, এবং ছোট ছেলে সুমন অষ্টম শ্রেণিতে পড়ে। সুমন পড়ালেখার কারণে একটি Dictionary-এর প্রয়োজন অনুভব করল। বাবার অসামর্থ্যের কথা ভেবে সে টিফিনের টাকা জমিয়ে দুই মাস পর একটি Dictionary কিনল। অপরদিকে সুজন তার বন্ধুদের সাথে যোগাযোগ করার জন্য বাবার কাছ থেকে একটি মোবাইল ফোন চাইল। বাবার না সূচক উত্তরে সে উত্তেজিত হলো। তার জ্ঞানবুদ্ধি লোপ পেয়ে সে পড়াশুনা না করার ও বাড়ি ত্যাগের হুমকি দিল। পরবর্তীতে তার আচরণের জন্য বাবার কাছে ক্ষমা চাইল।
গ্রীষ্মের দুপুর। কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না। এমন সময় একজন লোক ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বসে পড়লো। ক্ষুধায় তার প্রাণটা যেন যায় যায়। তখন সে আস্তে আস্তে হাঁটা শুরু করলো। কিছুদূর গিয়ে সে একটি ছোট হোটেল দেখতে পেলো এবং সেখানে গিয়ে খাবার খেয়ে শান্তি পেলো। পরবর্তীতে তার তৃষ্ণা পেলো এবং হোটেল থেকে পানি পান করলো।