সংগঠিতকরণ ও সংগঠনের মৌলিক বিষয়বস্তু
1. নাইন-স্টার গ্রুপ-এর ব্যবস্থাপক সাইফুর রহমান কাজের প্রকৃতি অনুযায়ী কার্যবিভাজন করেন। তিনি যোগ্য কর্মী নির্বাচন করে উপযুক্ত কাজে নিয়োজিত করেন। সাইফুর রহমান
কর্মীদেরকে কেবল দায়িত্বই দেন না; সাথে সাথে যথাযথ কর্তৃত্বও দেন। প্রতিষ্ঠানের বস্তুগত ও অবস্তুগত উপাদানসমূহ একত্র করে একেক কর্মীদের ওপর দেওয়া দায়িত্বের খোঁজ-খবর নিয়ে জবাবদিহি নিশ্চিত করেন। এতে প্রতিষ্ঠানটি সফলতা লাভের পথে এগিয়ে যাচ্ছে ।
আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
উচ্চস্তরীয় ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?
সাইফুর রহমান ব্যবস্থাপনার কোন কাজের সাথে জড়িত? ব্যাখ্যা করো ।
নাইন-স্টার গ্রুপ-এর সফলতায় কর্মীদের জবাবদিহিতার ভূমিকা কতটুকু তা মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব মিজান নতুন একটি বৃহদায়তন প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করেছেন। তার প্রতিষ্ঠানে ওষুধ, প্রসাধন ও খাদ্যসামগ্রী উৎপাদিত হবে। তিনি প্রতিটি দ্রব্যের জন্য পৃথক ব্যবস্থাপক এবং প্রতিটি কাজের জন্য পৃথক ব্যবস্থাপক নিয়োগের চিন্তা করেছেন। তিনি সংগঠন কাঠামো তৈরিতে আরও বিশেষভাবে চিন্তা করছেন যে, প্রতিজন নির্বাহীর অধীনে অধস্তনদের সংখ্যা যেন যথাযথ হয়। এর ফলে তিনি সাফল্য লাভের আশা করছেন।
রুবেল জুট মিলস-এর সংগঠন চার্ট দেখে যে কেউ এর বিভিন্ন পদ, পারস্পরিক সম্পর্ক পরিচালনা পর্ষদ ইত্যাদি বিষয়ে খুব সহজেই ধারণা করতে পারে। ফলে স্বাভাবিক কাজে কোনো সমস্যা হয় না। প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগের কার্যসমূহকে প্রকৃতি অনুযায়ী বিভিনড়ব ভাগে ভাগ করে বিশেষজ্ঞ কর্মীদের উপর দায়িত্ব দেওয়া হয়। ফলে প্রত্যেক কর্মীই নিজস্ব পরিসরে যোগ্যতা দেখাতে পারছে এবং উৎপাদনের মাত্রা পরিকল্পনা অনুযায়ী চলছে। এছাড়া কাজের পরিবেশ অনুক‚লে থাকায় তাদের কাজের গতি বৃদ্ধি পাচ্ছে।
এলগিরি টেক্সটাইল লি. দুইটি পদে জনবল নিয়োগের কথা ভাবছে। একটি হচ্ছে বিপণন ব্যবস্থাপকের পদ, অন্যটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ। বর্তমানে বিপণন বিভাগে দুইজন সহকারী বিপণন ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। এদের মধ্যে মি. আহসান কনিষ্ঠ। তার কর্মদক্ষতা বিবেচনা করে পরিচালনা পর্ষদ তাকেই বিপণন ব্যবস্থাপক হিসেবে পদোন্নতির সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রতিষ্ঠানে
আইসিটি পদটি নতুন সৃষ্টি করা হয়েছে।
জনাব ইউসুফ স্টার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মহাপরিচালক হিসেবে যোগদানের পর কাজের ওপর ভিত্তি করে ৫টি বিভাগ স্থাপন করেন। প্রত্যেক কর্মীর দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট করে দেন। একই প্রতিষ্ঠানে কর্মরত জনাব মোজাম্মেল কর্মীদের প্রত্যক্ষভাবে তত্ত্বাবধান করেন। তার নির্দেশনা অনুযায়ী কর্মীরা সঠিকভাবে দায়িত্ব পালন করায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।