বিজ্ঞাপন ও এর বিষয়াবলি
1. বর্ষা ইলেকট্রনিক্স লি. জাপান থেকে উন্নতমানের ওয়াশিং মেশিন আমদানি করে। উক্ত পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি বিভিন্ন দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের মাধ্যমে তথ্য প্রচার করে। কিন্তু প্রাথমিক পর্যায়ে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। তাই কর্তৃপক্ষ বাজার গবেষণা করে প্রতিটি পণ্যের জন্য এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধা ও দশ বছরের ওয়ারেন্টি প্রদান করেন। ফলে অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হয়।
গুদামজাতকরণ কী?
"পরিবহন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করে"- ব্যাখ্যা করো।
উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন কাজের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
বর্ষা ইলেকট্রনিক্স লি.-এর সাফল্যের কারণ বিপণন কার্যাবলির ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'পিনন ফ্যাশন' ঢাকা নিউমার্কেট ও লাকী প্লাজায় দুইটি দোকানে নিজস্ব কারখানায় তৈরি থ্রিপিস ও পাঞ্জাবি বিক্রয় করে থাকে। প্রতিষ্ঠানটি একটি জনপ্রিয়
ফ্যাশন বিষয়ক সাপ্তাহিক পত্রিকায় থ্রিপিছ ও পাঞ্জাবীর বিজ্ঞাপন দিয়েছে। পূজার সময় বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে এটি থ্রিপিসের ওপর ২৫% এবং পাঞ্জাবির ওপর ২৭% ছাড় দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রত্যাশা বছর শেষে তাদের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
বর্ণালী সু একটি নামকরা জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি বিক্রয় বৃদ্ধির জন্য প্রচুর অর্থ ব্যয় করে বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালায়। সম্প্রতি প্রতিষ্ঠানটি বিনামূল্যে নিম গাছের চারা বিতরণ করেছে। এ সংবাদ কয়েকটি জাতীয় পত্রিকার সম্পাদকীয় কলামে অনুকূলভাবে উপস্থাপিত হয়েছে। বিক্রয় বৃদ্ধি পাওয়ায় 'বর্ণালী সু' এখন কারখানা সম্প্রসারণ করছে।
গ্রিন প্রোডাক্টস বিভিন্ন ধরনের ভোগ্য পণ্য উৎপাদন ও বিপণন করে। এটি চুক্তির মাধ্যমে বিআরটিসি বাসের ভিতরে ও বাহিরে বিজ্ঞাপন প্রচার করে। গ্রিন প্রোডাক্টস দীর্ঘমেয়াদি ব্যবসায়ের লক্ষ্যে ক্রেতাদের মধ্যে ব্র্যান্ড আনুগত্য তৈরি করতে চায়। এজন্য প্রতিষ্ঠানটি 'বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে যা দেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার কলামে গুরুত্বের সাথে স্থান পায়।