বাণিজ্য
বাণিজ্যের কালগত বাধা দূরীকরণ করা হয়-
বাণিজ্যের কালগত বাধা বলতে বোঝায় উৎপাদন ও ভোগের সময়ের পার্থক্য। অর্থাৎ, কোনো পণ্য উৎপাদিত হওয়ার পর তা সঙ্গে সঙ্গে ভোগ করা সম্ভব হয় না—ভোগের সময় পর্যন্ত সংরক্ষণ করতে হয়।
এই বাধা দূরীকরণের উপায় হলো গুদামজাতকরণ (Warehousing)।
ক. ক্রয় বিক্রয় → এটি লেনদেনের প্রক্রিয়া, কালগত বাধা দূর করে না।
খ. বীমাকরণ → ঝুঁকি দূরীকরণে সহায়ক, সময়ের বাধা নয়।
গ. পরিবহন → স্থানগত বাধা দূর করে।
ঘ. গুদামজাতকরণ → উৎপাদন ও ভোগের সময়ের ব্যবধান দূর করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মি. আলম একজন ব্যবসায়ি। তিনি ভরা মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি কম দামে আলু ক্রয় করেন এবং অল্প খরচে সেগুলো কোল্ডস্টোররেজে সংরক্ষণ করে। মন্দা মৌসুমে নিজের ট্রাকে করে সেগুলো চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে বিক্রয় করেন। এতে তার ভালো লাভ হয়। এভাবে তিনি তার ব্যবসায় সফলতা লাভ করে চলছে।
মি. কায়েশের 'TQ' কোম্পানি ভিয়েতনাম থেকে বিভিন্ন ধরনের চাল আমদানি করে বাছাইয়ের পর গ্রেডিং করে। এরপর প্যাকেটজাত করে বিভিন্ন মানের চাল মধ্যপ্রাচ্য্যের বাজারে রপ্তানি করে। মি. কায়েশ টিভি চ্যানেল ও বিলবোর্ডের মাধ্যমে তার কোম্পানির প্যাকেটজাত চালের তথ্য মধ্যপ্রাচ্যে জনসাধারণের নিকট তুলে ধরেন। এতে তার কোম্পানির প্যাকেটজাত চালের চাহিদা বৃদ্ধি পায়। 'TQ' কোম্পানির মুনাফা ধীরে ধীরে বাড়তে থাকে।
সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করে জনাব মাহবুব ব্যবসায় শুরু করেন। তিনি মৌসুমে ফরিদপুর হতে ধান সংগ্রহ করে সিলেটে সংরক্ষণ করেন। পরবর্তীতে চাল তৈরি করে সারা বছর বাজারে বিক্রি করেন। সাফল্যের ধারাবাহিকতায় তার কর্মচারীর সংখ্যা ২০ থেকে বেড়ে ১০০ জন হয়েছে। সম্প্রতি তিনি চাল রপ্তানি শুরু করেছেন।
মি. পারভেজ একজন ব্যবসায়ী। তিনি চুয়াডাঙ্গার স্থানীয় কৃষকদের কাছ থেকে আলু ক্রয় করে নিজস্ব ট্রাকে ঢাকায় সরবরাহ করেন। এতে তার ভালো হয়। এছাড়াও তিনি শীতকালে কম দামে আলু ক্রয় করে সংরক্ষণ করেন। এভাবে তিনি তার ব্যবসায়ে সফলতা লাভ করে চলেছেন।