সম্ভাবনার গাণিতিক সমস্যা
1. বৃষ্টি একটি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্রী। সে দুটি নিরপেক্ষ মুদ্রা ও একটি নিরপেক্ষ ছক্কা একত্রে একবার নিক্ষেপ করল। তার সহপাঠী কনা বলল যে, বাস্তব জ্ঞান অর্জনের জন্য এটা খুব দরকার ছিল। কনা আরও বলল যে, একই পিঠ ও যে কোনো সংখ্যা - এবং যে কোনো পিঠ ও জোড় সংখ্যা আসার ঘটনা পরস্পর স্বাধীন।
অসম্ভব ঘটনার সংজ্ঞা দাও।
দুটি স্বাধীন ঘটনা বর্জনশীল হতে পারে কী? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে নমুনাক্ষেত্রটি লিখ এবং ২টি হেড ও বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় কর।
কনার বক্তব্যের সত্যতা যাচাই পূর্বক মন্তব্য কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আনিস ও জামান দুই বন্ধু। আনিস ২টি ছক্কা একত্রে নিক্ষেপ করে। জামান বললো যে, ছক্কা ২টি উপরের পিঠে প্রাপ্ত সংখ্যার যোগফল 10 ও তার বেশি হবার সম্ভাবনা 20%।
মি. 'ক' একটি বাক্সের 7 টি সাদা, ১টি কালো এবং 3টি সবুজ বল হতে 3টি বল দৈবভাবে চয়ন করল। তার ধারণা কমপক্ষে 2টি কালো বল পাওয়া এবং সর্বোচ্চ 1টি কালো বল পাওয়ার ঘটনা দুটি একে অন্যের পরিপূরক।
সালমা একটি নিরপেক্ষ ছক্কা ও দুইটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করল। সে বলল, মুদ্রায় দুটি মাথা ও ছক্কায় জোড় সংখ্যা পাবার ঘটনাদ্বয় অনির্ভরশীল।
১টি পাত্রে ১টি লাল, 6টি সবুজ ও 4টি কালো বল আছে। পাত্র হতে 3টি বল দৈবভাবে নেয়া হলো।