বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ
1. বৈশিষ্ট্য-১: জটিল, দুর্বোধ্য বিষয়কে সহজ-সরল ও স্পষ্টকরণ করা।
বৈশিষ্ট্য-২: অনুমান, প্রকল্প, সংযুক্তিকরণ এবং শ্রেণিকরণের সাথে সম্পর্কিত।
বৈশিষ্ট্য-৩: অজ্ঞানতা, অলৌকিকতা, গোঁড়ামী ও অন্ধ বিশ্বাসের সাথে সম্পর্কিত।
বিশ্লেষণ কী?
জড়বস্তুর মুখ্য গুণের ব্যাখ্যা দেয়া যায় না কেন?
বৈশিষ্ট্য-১ এ কীসের ইংগিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
বৈশিষ্ট্য-২ এবং বৈশিষ্ট্য-৩ এ নির্দেশিত বিষয়ের পার্থক্য বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
হিমেল গ্রামের বাড়ীতে বেড়াতে গেল। গ্রামের বন্ধু রনির সাথে বিকেলে নদীর উপর একটি ব্রিজ দেখতে গেল। তখন রনি বললো, এই ব্রিজটি যতবারই নির্মাণ করা হতো ততবারই ভেঙ্গে পড়ত। কিন্তু ১০ টি ছাগল বলিদানের পর আর ব্রিজটি ভাঙ্গেনি। এই কথা শুনে হিমেল বললো, আসলে ব্রিজটি যথাযথ পাইলিং, কারিগরি ত্রুটি ও উপযুক্ত উপকরণের অভাবে ভেঙে পড়তো।
তথ্য-১: চাঁদ, সূর্য ও পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করে তখন চন্দ্রগ্রহণ হয়।
তথ্য-২: রাহু নামক বিরাট দৈত্য যখন চাঁদকে গ্রাস করে তখন চন্দ্রগ্রহণ হয়।
গত বছর বিজ্ঞান মেলায় পলি ও পপি অংশগ্রহণ করেছিল। পলির প্রকল্পটি অত্যন্ত বৈজ্ঞানিকভাবে করা হয়েছিল যা জোয়ার-ভাটা ও জড় বস্তুর মাটিতে পতনের মত ঘটনাকে বুঝতে সহায়ক। কিন্তু পপির প্রকল্পের মধ্যে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের মত ঘটনাকে বৈজ্ঞানিক বিশ্লেষণের পাশাপাশি প্রাচীনকালের কুসংস্কারাচ্ছন্ন মানুষের ধ্যান-ধারণার উপর সবিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
ভূমিকম্প নিয়ে দুই বন্ধুর কথোপকথন:
প্রথম বন্ধু: পৃথিবী একটি দৈত্যের মাথার উপর দাঁড়িয়ে আছে। দৈত্য যখন ক্রুদ্ধ হয় তখন পৃথিবী কেঁপে উঠে।
দ্বিতীয় বন্ধু: আমাদের ভূ-পৃষ্ঠ অনেকগুলো প্লেট এর সমন্বয়ে গঠিত। পৃথিবীর অভ্যন্তরে চলমান প্লেটগুলোর মধ্যকার সংঘর্ষ সৃষ্টি হলে পৃথিবী কেঁপে উঠে।