জীবন বিমা পত্রের শ্রেণিবিভাগ
1. ভবিষ্যতের কথা চিন্তা করে মি. সাইফুল একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন যার উত্তরাধিকারী করা হয় তার একমাত্র ছেলে সিয়ামকে। বিমা পলিসি গ্রহণকালে তিনি তার একটি মারাত্মক রোগের কথা গোপন রাখেন। পাঁচটি প্রিমিয়ামের টাকা প্রদানের পর মি. সাইফুল মৃত্যুবরণ করেন। সিয়াম বিমাদাবি পেশ করলে বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে।
বিমাযোগ্য স্বার্থ কী?
সমর্পণ মূল্য বলতে কী বোঝায়?
মি. সাইফুল কোন ধরনের জীবন বিমা করেছিলেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে বিমা কোম্পানি সাইফুলের বিমাদাবি প্রত্যাখ্যান করে কেন? বুঝিয়ে লেখো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
সাবিনা হক মাসিক প্রিমিয়াম প্রদানের বিনিময়ে ১০ বছরের জন্য একটি বিমাপত্র নেন। ১০ বছরের মধ্যে তিনি মারা গেলে তার মনোনীত সন্তানেরা অর্থ পাবেন আর বেঁচে থাকলে তিনি অর্থ পাবেন। ৫ বছর পরে আর্থিক অসঙ্গতির কারণে তিনি বিমা বন্ধ করে দেওয়ার আবেদন করেন এবং প্রদত্ত প্রিমিয়াম ফেরত দেওয়ার আবেদন করেন।
মি. আজমল একজন পাইলট। তিনি নিজের জীবন বিমা করেছেন। এক বছর পরপর তিনি বিমা চুক্তি নবায়ন করেন। এক্ষেত্রে প্রিমিয়ামের হারও বেশ কম। অথচ তার বন্ধু উসমানকে প্রতি তিন মাস পরপর কিস্তি দিতে হয় এবং একটি মেয়াদ পর্যন্ত তা দিয়ে যেতেই হবে। সেখানে প্রিমিয়ামের হার যথেষ্ট বেশি।
মারুফ সাহেব তার জীবনের ওপর একটি বিমা পলিসি গ্রহণ করেন। বিমাপত্রে তিনি মারা গেলে তার স্ত্রীকে বিমা দাবি পরিশোধ করার কথা বলা হয়। তার মৃত্যুর পর তার সাবালক ছেলে বিমা দাবি উপস্থাপন করলে বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে।
হাসান ও হোসেন দুই বন্ধু। মি. হাসান নিজের ও পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন। পলিসির শর্তানুযায়ী, তিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম পরিশোধ করবেন। পক্ষান্তরে, মি. হোসেন নিঃসন্তান। তার পিছুটান নেই। তিনিও একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেছেন। তার পলিসির শর্ত হলো- একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বিমা কোম্পানির নিকট টাকা জমা হবে এবং চাকরি থেকে অবসরকালীন সময়ে মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রতি বছর। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ তিনি প্রাপ্ত হবেন।