লালসালু
1. মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড বলেছেন, মানুষ প্রবৃত্তির দাস, আত্মধ্বংসী ও আগ্রাসী মনোভাব তার অস্তিত্বে অবস্থিত। তিনি আরো বলেন, যুদ্ধ ঘটে জীবতাত্ত্বিক প্রয়োজনে।তাই যুদ্ধ অনিবার্য। মানুষের মনের হিংসাত্মক প্রবণতা যুদ্ধ ঘটায়। অন্য মনোবিজ্ঞানী পাভলভ বলেন, হিংসা প্রবৃত্তি হলো সামাজিক পালাবদলের প্রতিফল। আসলে হিংসা সাধারণত আত্মরক্ষা প্রবৃত্তির দেশকালাশ্রিত অভিব্যক্তি। আত্মরক্ষার তাগিদে মানুষ বাধ্য হয়ে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়।
মজিদ কোন পিরের নামে মাজার প্রতিষ্ঠা করে?
'জমিলা যেন ঠাটাপড়া মানুষের মতো হয়ে গেছে'- কেন?
উদ্দীপকের সিগমন্ড ফ্রয়েড এর দর্শন 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের যে দিক উন্মোচন করেছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপকে মনোবিজ্ঞানী পাভলভ এর মন্তব্য 'লালসালু' উপন্যাসের আলোকে বিশ্লেষণ করে দেখাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'কোটরাগত নিমীলিত সে চোখে একটুও কম্পন নেই।'
উক্তিটিতে ফুটে উঠেছে-
"তোমার দিলে কি ময়লা আছে” - কার দিল?
রহিম শেখ অজপাড়াগাঁয়ের একটি এবতেদায়ী মাদ্রাসার পড়ান। ধর্ম বা আধুনিক শিক্ষা ব্যবস্থার অনেক কিছুই তার জানা নাই। কিন্তু কুসংস্কার সম্পর্কে তিনি পুরোপুরি সচেতন। মানুষকে বিভ্রান্ত করার মতো কোনো ব্যাখ্যা তিনি নিজে না জেনে দেন না। মানবতা, পরিশ্রমের ফল ও মূল্যায়নই তাঁর ধর্মশিক্ষার মূল উদ্দেশ্য। স্বর্গ-নরক, ইহকাল-পরকাল সম্পর্কেও তার বক্তব্যটা অত্যন্ত সহজ-সরল। অনেকেই তাকে ইমানদার মনে না করলেও, সমাজের শিক্ষিত মানুষদের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে।
'লালসালু' উপন্যাসে মাতব্বর হিসেবে উল্লেখ করা হয়েছে কাকে?